মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬। অভিবাসন, দেশান্তর, স্বপ্ন, সংগ্রাম, পরিচয় সংকট, বিচ্ছেদ, প্রত্যাবর্তন এবং নতুন

2026-07-27T03:11:58+00:00
2026-07-27T03:11:58+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
আনন্দ সময়
মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৩:১১ এএম 
ছবি : সংগৃহীত
প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬। অভিবাসন, দেশান্তর, স্বপ্ন, সংগ্রাম, পরিচয় সংকট, বিচ্ছেদ, প্রত্যাবর্তন এবং নতুন জীবনের সন্ধানে মানুষের বহুমাত্রিক অভিজ্ঞতাকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র নিয়ে এই উৎসবের আয়োজন করেছে অস্ট্রেলিয়ান হাইকমিশন বাংলাদেশ ও ব্র্যাক। 

আগামী ২৯ জুলাই রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে বসবে এই আসর। দিনব্যাপী আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি থাকবে নির্মাতাদের উপস্থিতি, দর্শক-নির্মাতা মতবিনিময়।

আয়োজকরা জানান, বিশ্বজুড়ে অভিবাসনের গল্প ভিন্ন হলেও মানুষের স্বপ্ন, সংগ্রাম যেন একই সুতোয় গাঁথা। সেই মানবিক বাস্তবতাকেই চলচ্চিত্রের ভাষায় তুলে ধরার প্রয়াসে আয়োজিত হয়েছে এই ব্যতিক্রমধর্মী উৎসব। দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের নির্মাতাদের কাজ একই মঞ্চে প্রদর্শিত হওয়ায় এটি চলচ্চিত্রপ্রেমীদের জন্যও একটি বিশেষ আকর্ষণ।

উৎসবের আয়োজকরা ইতিমধ্যে অফিসিয়াল সিলেকশনের তালিকা প্রকাশ করেছেন। দেশ ও বিদেশ থেকে জমা পড়া শতাধিক চলচ্চিত্রের মধ্য থেকে নির্বাচিত হয়েছে মোট ২৩টি চলচ্চিত্র। এর মধ্যে ন্যাশনাল ক্যাটাগরিতে ১৩টি এবং ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে ১০টি চলচ্চিত্র স্থান পেয়েছে। নির্বাচিত এই চলচ্চিত্রগুলোর মধ্য থেকেই বিচারকদের রায়ে বিভিন্ন বিভাগে বিজয়ী ঘোষণা করা হবে।


উৎসবে অফিসিয়াল সিলেকশনে স্থান করে নিয়েছে ‘বৈদেশ’। চলচ্চিত্রটির পরিচালক ইভান মনোয়ার এবং ক্রিয়েটিভ ডিরেক্টর সাব্বির আহমেদ শ্রাবণ। তারা জানান, অভিবাসন শুধু ভৌগোলিক স্থান পরিবর্তনের গল্প নয়; এটি মানুষের স্বপ্ন, স্মৃতি, ভালোবাসা, ত্যাগ ও আত্মপরিচয়ের গল্প। সেই মানবিক অনুভূতিগুলো চলচ্চিত্রের ভাষায় তুলে ধরার একটি প্রয়াস ‘বৈদেশ’। দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল সিলেকশনে এই চলচ্চিত্র স্থান পাওয়া পুরো টিমের জন্য বড় সম্মানের।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   মাইগ্রেশন  ফিল্ম ফেস্টিভ্যাল  বৈদেশ  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: