ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৪ মামলা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানে ট্রাফিক আইন অমান্যের অভিযোগে

2026-07-27T12:46:43+00:00
2026-07-27T12:46:43+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
জাতীয়
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৪ মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২:৪৬ পিএম 
ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ছবি : সংগৃহীত
রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানে ট্রাফিক আইন অমান্যের অভিযোগে ১ হাজার ৭৪৪টি মামলা করা হয়েছে। একই সঙ্গে ৫০৪টি যানবাহন ডাম্পিং এবং ২৬৫টি যানবাহন রেকার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডিএমপি সূত্রে জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৯টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ১৭টি মোটরসাইকেলসহ মোট ৮৬টি মামলা হয়েছে। লালবাগ বিভাগে ১৫টি বাস, ৬টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৮৫টি মোটরসাইকেলসহ মোট ১৪৩টি মামলা করা হয়েছে। মতিঝিল বিভাগে ৪৭টি বাস, ১টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ২৯৫টি এবং ওয়ারী বিভাগে ২৪টি বাস, ১৮টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৫৮টি মোটরসাইকেলসহ মোট ১৮৭টি মামলা হয়েছে।


অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ২১২টি মামলা করা হয়েছে। মিরপুর বিভাগে ৩৩টি বাস, ২২টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৪১টি সিএনজি ও ১৯০টি মোটরসাইকেলসহ মোট ৩৮২টি মামলা হয়েছে। উত্তরা বিভাগে ৮৩টি বাস, ৯টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৫৯টি মোটরসাইকেলসহ মোট ২৫০টি এবং গুলশান বিভাগে ৪৩টি বাস, ৭টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৪৮টি মোটরসাইকেলসহ মোট ১৮৯টি মামলা করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীজুড়ে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   ট্রাফিক আইন  লঙ্ঘন  ডিএমপি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: