দুমকিতে বলাৎকার চেষ্টার অভিযোগে আটক মাদরাসা শিক্ষক

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর দুমকিতে এক ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগেমাদরাসা শিক্ষকইব্রাহিমকে (৫০) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া

2026-07-27T16:40:08+00:00
2026-07-27T16:40:08+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ
দুমকিতে বলাৎকার চেষ্টার অভিযোগে আটক মাদরাসা শিক্ষক
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৪:৪০ পিএম 
ছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগে আটক মাদরাসা শিক্ষক ইব্রাহিম। ছবি : সময়ের আলো
পটুয়াখালীর দুমকিতে এক ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক ইব্রাহিমকে (৫০) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোহেব্বিয়া হাফেজিয়া ইলমুল ক্বিরাত দীনিয়া মাদরাসায় এ বলাৎকার চেষ্টার ঘটনা ঘটে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে মক্তবে পড়ানোর উদ্দেশ্যে ওই শিক্ষক বাসায় ডেকে নিয়ে যায়। বৃষ্টির কারণে অন্য শিক্ষার্থীদের উপস্থিতি না থাকায় ওই ছাত্রকে বলাৎকারের চেষ্টা করেন মাদরাসা শিক্ষক ইব্রাহিম।

ঘটনাক্রমে ভুক্তভোগী পালিয়ে যেতে সক্ষম হন এবং বাসায় গিয়ে ঘটনার বিষয়ে পরিবারকে অবগত করেন। ঘটনার জেরে শিক্ষককে আটক করে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে রাখে এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে।


দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সেলিম উদ্দিন জানান, ঘটনায় শিশুর মা বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছে। আসামি আমাদের হেফাজতে আছে। পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

সময়ের আলো/আতা


  বিষয়:   ছাত্র  বলাৎকার  আটক  মাদরাসা শিক্ষক  দুমকি  পটুয়াখালী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: