নগরকান্দায় ভূমি কর্মকর্তার ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ফরিদপুর প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরে ফের ভূমি অফিসের ঘুষ লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ফরিদপুরের নগরকান্দা উপজেলার

2026-07-27T22:23:15+00:00
2026-07-27T22:23:15+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নগরকান্দায় ভূমি কর্মকর্তার ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১০:২৩ পিএম 
উপসহকারী ভূমি কর্মকর্তা জি এম সারোয়ার। ছবি : সংগৃহীত
ফরিদপুরে ফের ভূমি অফিসের ঘুষ লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিল গোবিন্দপুর ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা জি এম সারোয়ার অফিসকক্ষে বসেই গুনে গুনে গ্রাহকের কাছ থেকে ঘুষ নিচ্ছেন।

ভিডিওটিতে দেখা যায়, সরোয়ার হোসেন তার ব্যক্তিগত কক্ষে বসে টাকা গুনে নিচ্ছেন এবং টাকা নিয়ে নিজের চেয়ারে গিয়ে বসছেন। এ সময় এক মাসের মধ্যে কাজ ‘কমপ্লিট’ করে দেওয়ার আশ্বাস দিতেও তাকে শোনা যায়।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অফিসে বসে ভূমি কর্মকর্তাদের এমন একের পর এক ঘুষ গ্রহণের ঘটনায় সেবাগ্রহীতাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।


এর আগে গত ২৬ জুলাই ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখের অফিসে বসে ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যেই ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে অভিযুক্ত কর্মকর্তা ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়।

বোয়ালমারী উপজেলার ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ গ্রহণের ভিডিও ভাইরালের ২৪ ঘণ্টা পার হতে না হতেই এবার নগরকান্দা উপজেলায়ও একই ধরনের ঘটনা ঘটল।

সময়ের আলো/জোই
  বিষয়:   নগরকান্দায  ভূমি কর্মকর্তা  ঘুষ  লেনদেন  ভিডিও ভাইরাল  সময়ের আলো  ফরিদপুর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: