চট্টগ্রামে শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর হালিশহরে সাত বছরের শিশু মাহফুজকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ জুলাই) চট্টগ্রামের

2026-07-28T17:10:07+00:00
2026-07-28T17:10:07+00:00
 
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:১০ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরীর হালিশহরে সাত বছরের শিশু মাহফুজকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ জুলাই) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নিশাদুজ্জামান এ রায় ঘোষণা করেন। 

রায়ে মরদেহ গোপন করার অপরাধে তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে। দণ্ডিত আসামির নাম আল আমিন (৪৪)। তিনি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার কারপাশা পুতিহারা এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী মো. শহীদুল ইসলাম জানান, শিশু মাহফুজ হত্যার মামলার একমাত্র আসামি আল আমিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডবিধির ৩০২ ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। এছাড়া দণ্ডবিধির ২০১ ধারায় অপরাধের আলামত গোপন এবং মরদেহ সরিয়ে ফেলার দায়ে সাত বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর সকালে নগরীর হালিশহর থানার গলিঢিপাপাড়া টোল রোড এলাকায় পূর্বপরিকল্পিতভাবে সাত বছরের শিশু মাহফুজকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে হত্যাকাণ্ড গোপন করতে তার মরদেহ পাশের বেড়িবাঁধের একটি খালে ফেলে দেওয়া হয়। ঘটনার পর মাহফুজের বাবা মো. মাহাবুব হালিশহর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করে আদালতে। এরপর ২০১৭ সালের ২৭ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচারকাজ শুরু হয়। প্রায় ১০ বছর পর এ মামলার রায় ঘোষণা করল আদালত। এই মামলায় মোট ১২ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন। 

সময়ের আলো/জোই


  বিষয়:   চট্টগ্রাম  শিশু হত্যা  মৃত্যুদণ্ড  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: