অজানা তথ্য ফাঁস করলেন জেবা তাকিয়া

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

প্রেশার কুকার সিনেমার নায়িকা স্নিগ্ধা চৌধুরীর করা মামলায় নিজের নাম জড়িয়ে পড়ার পর মুখ খুলেছেন মডেল জেবা তাকিয়া। আশিয়ান গ্রুপের

2026-07-28T18:07:20+00:00
2026-07-28T18:07:20+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
স্নিগ্ধার অভিযোগের জবাব
অজানা তথ্য ফাঁস করলেন জেবা তাকিয়া
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:০৭ পিএম 
জেবা তাকিয়া ও স্নিগ্ধা চৌধুরী। ছবি : সংগৃহীত
প্রেশার কুকার সিনেমার নায়িকা স্নিগ্ধা চৌধুরীর করা মামলায় নিজের নাম জড়িয়ে পড়ার পর মুখ খুলেছেন মডেল জেবা তাকিয়া। আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগের ঘটনায় জেবা দাবি করেছেন, তিনি নিজেও একবার ওই ব্যক্তির কাছ থেকে অস্বস্তিকর প্রস্তাব পেয়েছিলেন।

জেবা জানান, গুলশান-২ এলাকার একটি অফিসে তাকে হাসপাতালের একটি টিভিসিতে কাজের কথা বলে ডাকা হয়েছিল। সেখানে ৫০ হাজার টাকার পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হলেও পরে তাকে মডেলিং ছেড়ে দেওয়ার কথা বলা হয়। একই সঙ্গে তার সব ধরনের খরচ বহনের প্রস্তাবও দেওয়া হয়েছিল।

তবে জেবা ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে সঙ্গে সঙ্গেই সেখান থেকে চলে আসেন বলে জানান। পরে ওই ব্যক্তি একাধিকবার ফোন করলেও তিনি নম্বর ব্লক করে দেন। এরপর আর কোনো যোগাযোগ হয়নি বলেও দাবি করেন তিনি।


স্নিগ্ধার সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে জেবা বলেন, বর্তমানে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। এমনকি স্নিগ্ধার সাবেক প্রেমিককেও তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। শুধু শুনেছেন, তাদের বিচ্ছেদ ভালোভাবে হয়নি।

নিজের নাম বিভিন্ন বিতর্কে কেন আসছে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করে জেবা বলেন, স্নিগ্ধার সঙ্গে তার চেহারার মিলের বিষয়টিও তিনি বুঝতে পারছেন না। পাশাপাশি হাসপাতালে গিয়ে স্নিগ্ধার সঙ্গে দেখা করার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, তিনি কখনো ওই হাসপাতালে যাননি।

এক অডিও বক্তব্যে আসিফ ও সাকিব সনেটের প্রসঙ্গও তোলেন জেবা। তার দাবি, আসিফের সঙ্গে তার সম্পর্ক ছিল ভাই-বোনের মতো। আর সাকিব সনেট তাকে ভদ্র ও নিয়ন্ত্রিত আচরণের মানুষ হিসেবে প্রশংসা করতেন। জেবার ধারণা, এসব কারণেই স্নিগ্ধার মনে তার প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়ে থাকতে পারে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   স্নিগ্ধা  জেবা  আশিয়ান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: