সীতাকুণ্ডে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে কুমিরা হাইওয়ে পুলিশ। এ সময় ডাকাতদের ব্যবহৃত

2026-07-28T18:26:57+00:00
2026-07-28T18:26:57+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:২৬ পিএম 
ডাকাত দলের সদস্য গ্রেফতার। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে কুমিরা হাইওয়ে পুলিশ। এ সময় ডাকাতদের ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হলেও দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) মধ্যরাতে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির একটি টহল দল মহাসড়কের সীতাকুণ্ড পৌরসদরের নুনাছড়া এলাকায় সন্দেহজনকভাবে অবস্থানরত একটি ডাকাত দলকে দেখতে পেয়ে ধাওয়া করে। এ সময় আরাফাত হোসেন জিসান (২৪) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়। তবে তার সহযোগীরা পালিয়ে যায়।


কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে তারা মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পরে তাকে জব্দকৃত পিকআপসহ সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নুনাছড়া এলাকার মহাসড়ক থেকে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সীতাকুণ্ড  মহাসড়ক  ডাকাতি  প্রস্তুতি  আন্তঃজেলা ডাকাত  দল  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: