সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র থেকে কিং কোবরা উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকা থেকে প্রায় ৯ ফুট লম্বা একটি বিষধর কিং কোবরা (রাজগোখরা) সাপ উদ্ধার করা

2026-07-28T19:47:16+00:00
2026-07-28T19:47:16+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র থেকে কিং কোবরা উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৭:৪৭ পিএম 
বিষধর কিং কোবরা। ছবি : সংগৃহীত
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকা থেকে প্রায় ৯ ফুট লম্বা একটি বিষধর কিং কোবরা (রাজগোখরা) সাপ উদ্ধার করা হয়েছে। পরে সেটিকে নিরাপদ দূরত্বে সুন্দরবনের গহীনে অবমুক্ত করা হয়। 

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার ভোরে করমজল জামে মসজিদে ফজরের নামাজ পড়ে নিজ রুমে ফেরার পথে হরিণের খাঁচার পাশের রাস্তায় সাপটি তিনি দেখতে পান। এ সময় মসজিদের ইমাম সাহেবও তার সঙ্গে ছিলেন। পরে রাস্তা থেকে বিষধর এ সাপটিকে সরিয়ে বনের ভিতর ছেড়ে দেন তিনি। এর আগে করমজল এলাকায় সাধারণত ৯ ফুট পর্যন্ত পুরুষ এবং ১৩ ফুট পর্যন্ত স্ত্রী কিং কোবরা পাওয়া গেছে।


বাংলাদেশের পাহাড়ি এলাকা এবং সুন্দরবনের করমজল অঞ্চলে প্রচুর কিং কোবরার দেখা মেলে। সাপটি অত্যন্ত বিষধর হওয়ায় এতে কামড় দিলে চিকিৎসার সময় খুবই কম পাওয়া যায়। তাই সুন্দরবনে চলাচলকারী পর্যটক ও বনজীবীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এ কর্মকর্তা।

সময়ের আলো/জোই
  বিষয়:   সুন্দরবন  করমজল  বন্যপ্রাণী  প্রজনন কেন্দ্র  কিং কোবরা  উদ্ধার  সময়ের আলো  বাগের হাট 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: