‘স্পাইডারম্যান’-এর প্রথম মুক্তি বাংলাদেশে

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

আন্তর্জাতিকভাবে মুক্তির আগেই বাংলাদেশে দেখার সুযোগ হচ্ছে ‘স্পাইডারম্যান : ব্র্যান্ড নিউ ডে’। ৩১ জুলাই যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশে মুক্তির আগের

2026-07-29T03:04:46+00:00
2026-07-29T03:04:46+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
‘স্পাইডারম্যান’-এর প্রথম মুক্তি বাংলাদেশে
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৩:০৪ এএম 
‘স্পাইডারম্যান : ব্র্যান্ড নিউ ডে’। সংগৃহীত ছবি
আন্তর্জাতিকভাবে মুক্তির আগেই বাংলাদেশে দেখার সুযোগ হচ্ছে ‘স্পাইডারম্যান : ব্র্যান্ড নিউ ডে’। ৩১ জুলাই যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশে মুক্তির আগের দিন, অর্থাৎ ৩০ জুলাই মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে আলো ছড়াবে এই সিনেমা। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ৩৮তম এবং স্পাইডারম্যান সিরিজের এটি চতুর্থ সিনেম। 

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই সিনেমায় যথারীতি স্পাইডারম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। আর তার নায়িকা জেন্ডায়াও থাকছেন আগের মতোই। জেন্ডায়া, জ্যাকব ব্যাটালন এবং ‘হাল্ক’ চরিত্রে মার্ক রাফেলোর প্রত্যাবর্তনের পাশাপাশি এই সিনেমাতে বেশ কজন নতুন মুখেরও সংযোজন ঘটছে। 

পিটারের স্মৃতি মন থেকে মুছে যাওয়ার পর এমজে তার জীবনে নতুন করে এগিয়ে যায়। অভিনেতা ইমান এসফান্ডি এই সিনেমাতে এমজের নতুন বয়ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করেছেন।

অভিনেত্রী সেডি সিঙ্ক এই সিনেমাতে একটি রহস্যময় চরিত্রে হাজির হচ্ছেন। জন বার্নথাল ‘ফ্র্যাঙ্ক ক্যাসেল’ বা ‘দ্য পানিশার’ চরিত্রে বড়পর্দায় প্রত্যাবর্তন করছেন। নতুন সিনেমাটি পিটারের মানসিক দ্বন্দ্ব ও অস্তিত্বের লড়াই এক নতুন মাত্রায় নিয়ে যাবে। ‘স্পাইডারম্যান : নো ওয়ে হোম’-এর চার বছর পরের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এবারের সিনেমা।


এতে পিটার পার্কারের নতুন অধ্যায় কীভাবে শুরু হবে- তা দেখা যাবে। তাকে আরও দায়িত্বশীল, স্বাধীন এবং মানসিকভাবে পরিণত অবস্থায় দেখা যাবে।  এটি বিশ্বের প্রথম সিনেমা, যা সম্পূর্ণভাবে ‘শট ফর স্ক্রিন-এক্স’ উদ্যোগের আওতায় নির্মিত হয়েছে।

মুক্তির তারিখ ঘোষণার আগে থেকেই ভক্তদের আলোচনার তুঙ্গে রয়েছে এই সিনেমাটি। ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে সিনেমাটি। 

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   স্পাইডারম্যান  প্রথম  মুক্তি  বাংলাদেশ 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: