ক্রিকেটারের প্রেমে মৃণাল!

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

নতুন সম্পর্কের গুঞ্জনে ফের আলোচনায় বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুর। নিজের চেয়ে ৯ বছরের ছোট তরুণ ভারতীয় ক্রিকেটার যশস্বী জায়সবালের সঙ্গে

2026-07-29T03:08:34+00:00
2026-07-29T03:08:34+00:00
 
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
ক্রিকেটারের প্রেমে মৃণাল!
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৩:০৮ এএম 
বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুর। সংগৃহীত ছবি
নতুন সম্পর্কের গুঞ্জনে ফের আলোচনায় বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুর। নিজের চেয়ে ৯ বছরের ছোট তরুণ ভারতীয় ক্রিকেটার যশস্বী জায়সবালের সঙ্গে প্রেমে জড়িয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও ঘিরে এই জল্পনা শুরু হয়েছে। সবকিছুর সূত্রপাত দুজনকে একসঙ্গে একটি ক্যাফেতে দেখা যাওয়ার পরে। সেই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। 

সেখানে দেখা যাচ্ছে- ম্রণাল ঠাকুর এবং যশস্বী জায়সবাল মুম্বাইয়ের বান্দ্রার একটি ক্যাফেতে গিয়েছিলেন। সেখানেই দেখা যায়, যশস্বী ক্যাফে থেকে বেরিয়ে যাচ্ছেন আর ম্রণাল ভেতরেই রয়েছেন। যশস্বী পাপারাজ্জিদের দিকে হাত নেড়ে হ্যালো বলেন এবং তারপর নিজের গাড়িতে উঠে চলে যান।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই মনে করছেন, দুজনের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। তবে অনেক নেটিজেনরা আবার বলেছেন, ভিডিও থেকে শুধু এটুকুই বোঝা যাচ্ছে যে তারা একই জায়গায় ছিলেন। কেউ কেউ অনুমান করেছেন, হয়ত কোনো বিজ্ঞাপনের শুটিংয়ের জন্যই তারা একসঙ্গে দেখা করেছিলেন। 

মৃণালের বয়স বর্তমানে ৩৩ এবং যশস্বীর বয়স ২৪। তাই এই ৯ বছরের বয়সের ব্যবধান নিয়েও মন্তব্য করেছেন অনেকে।  যদিও এই জল্পনা নিয়ে এখনও পর্যন্ত ম্রণাল বা যশস্বী কেউই মুখ খোলেননি। আর তাতে আরও ঘনীভূত হয়েছে তাদের প্রেমের গুঞ্জন। 


ভারতীয় ক্রিকেটের অন্যতম তরুণ খেলোয়াড় হিসেবে ইতিমধ্যেই নিজের পরিচিতি তৈরি করেছেন যশস্বী জায়সবাল। অন্যদিকে দক্ষিণি চলচ্চিত্রজগতে ও বলিউডে অন্যতম নাম মৃণাল ঠাকুর। 

রুপালি পর্দায় তাকে শেষবার দেখা গেছে ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমায়। ২০২৫ সালের শুরুতে অভিনেতা ধানুসের সঙ্গে মৃণাল ঠাকুরের সম্পর্ক এবং বিয়ের গুঞ্জনও ছড়িয়েছিল। 

সময়ের আলো/প্রিন্ট/জেডি 


  বিষয়:   ক্রিকেটা  প্রেম  মৃণাল  বলিউড 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: