নিখোঁজ সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামে জামশেদ মিয়া (৭৫) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ

2026-07-29T14:05:15+00:00
2026-07-29T14:05:15+00:00
 
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬
সারাদেশ
নিখোঁজ সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ২:০৫ পিএম 
জামশেদ মিয়া। ছবি : সংগৃহীত
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামে জামশেদ মিয়া (৭৫) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১২টার দিকে কাউয়া দিঘি হাওর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত জামশেদ মিয়া তুলাপুর গ্রামের বাসিন্দা।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে গরুর জন্য ঘাস কাটতে নৌকা নিয়ে বাড়ির পাশের কাউয়া দিঘি হাওরে যান জামশেদ মিয়া। হাওরের মাঝের বান্দ নামক স্থানে তিনি পানিতে পড়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা তার খালি নৌকা দেখতে পান। এতে তিনি পানিতে ডুবে যেতে পারেন বলে ধারণা করে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন।


খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। রাত ১১টা পর্যন্ত চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রাত ১২টার দিকে স্থানীয়রা পানির ওপর তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।

তুলাপুর গ্রামের কাঞ্চন কুমার দাশ বলেন, জামশেদ মিয়া পুলিশের সাবেক কনস্টেবল ছিলেন। মঙ্গলবার বিকেলে তিনি গরুর জন্য নৌকা নিয়ে হাওরে ঘাস কাটতে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে তার খালি নৌকা পাওয়া যায়। পরে ধারণা করা হয়, তিনি পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন।

রাজনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, খবর পেয়ে একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে জামশেদ মিয়াকে উদ্ধারের চেষ্টা করে। দীর্ঘ সময় অভিযান চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে স্থানীয়রা পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   নিখোঁজ  সাবেক  পুলিশ সদস্য  মরদেহ উদ্ধার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: