কুড়িগ্রামে ১৭৪টি চায়না দুয়ারি ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

দেশীয় প্রজাতির মাছ ও মৎস্য সম্পদ রক্ষায় কুড়িগ্রাম জেলাজুড়ে অবৈধ কারেন্ট জাল এবং ক্ষতিকারক চায়না দুয়ারি জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

2026-07-29T15:37:09+00:00
2026-07-29T15:37:58+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে ১৭৪টি চায়না দুয়ারি ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৩:৩৭ পিএম  আপডেট: ২৯.০৭.২০২৬ ৩:৩৭ পিএম
উদ্ধার করা অবৈধ জালের একাংশ। ছবি : সময়ের আলো
দেশীয় প্রজাতির মাছ ও মৎস্য সম্পদ রক্ষায় কুড়িগ্রাম জেলাজুড়ে অবৈধ কারেন্ট জাল এবং ক্ষতিকারক চায়না দুয়ারি জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। দিনভর পরিচালিত বিশেষ অভিযানে সমগ্র জেলা থেকে প্রায় ১৭৪ টি চায়না দুয়ারি এবং ৫২ টি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এসব ক্ষতিকারক জাল সাধারণ মানুষের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে পুরোপুরি ভস্মীভূত করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে জেলার ৯টি উপজেলায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব অবৈধ জাল জব্দ ও বিনষ্ট করা হয়।

​জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নদ-নদী ও জলাশয়ে অবৈধ জালের ব্যবহার বন্ধে এবং বেচাকেনা, সংরক্ষণ ও মজুদ প্রতিরোধে এই অভিযান চালানো হয়। এ সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অমান্য করে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে জড়িত একাধিক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক অর্থদণ্ড করা হয়।


জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, ‘কারেন্ট জাল এবং চায়না দুয়ারির মতো ধ্বংসাত্মক জাল আমাদের নদ-নদীর দেশীয় মাছ একেবারে নিধন করে ফেলছে। মৎস্য সম্পদ রক্ষা করা আমাদের জাতীয় দায়িত্ব। আজ সব উপজেলায় একযোগে এই বার্তা দেওয়া হয়েছে যে, অবৈধ জালের ব্যবহার বা ব্যবসার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।’

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা মৎস্য কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত পৃথক ভ্রাম্যমাণ আদালত টিম স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় নিজ নিজ উপজেলায় এসব অভিযান পরিচালনা করে।

জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, ভবিষ্যৎ প্রজনন নিশ্চিত ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবৈধ জালের ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে না আনা পর্যন্ত এ ধরনের তদারকি চলবে।

সময়ের আলো/মহু
  বিষয়:   কুড়িগ্রাম  চায়না দুয়ারি  কারেন্ট জাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: