প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:৪১ পিএম আপডেট: ২৯.০৭.২০২৬ ৫:৪২ পিএম

ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি। ছবি : ডন
ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি। ছবি : ডন ইরাক সরকারের একটি সূত্র জানিয়েছে, নির্ধারিত প্রধানমন্ত্রী আলি আল-জাইদির নির্ধারিত সৌদি আরব সফর স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সরকারি সফরে তার সৌদি আরব যাওয়ার কথা ছিল। সেখানে বিভিন্ন খাতে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের পাশাপাশি নিরাপত্তা সহযোগিতা ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
তবে বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় অন্তত ২০ জন ইরাকি যোদ্ধা নিহত হওয়ার পর এই সফর স্থগিত করা হয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ