নতুন কুঁড়ি স্পোর্টসে ঝিনাইদহের তিন কিশোরীর সাফল্য

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

জাতীয় শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্যায়ের কাবাডি প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তিন কিশোরী।সাফল্য অর্জনকারী

2026-07-29T21:10:48+00:00
2026-07-29T21:10:48+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নতুন কুঁড়ি স্পোর্টসে ঝিনাইদহের তিন কিশোরীর সাফল্য
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৯:১০ পিএম 
ছবি : সময়ের আলো
জাতীয় শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্যায়ের কাবাডি প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তিন কিশোরী। 

সাফল্য অর্জনকারী তিন শিক্ষার্থী হলেন, শৈলকুপার কাতলাগাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জিনিয়া খাতুন, মীম খাতুন ও সুমাইয়া ইয়াসমিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুজ্জামানের তত্ত্বাবধানে তারা ঢাকার মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেন।

প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে খুলনা অঞ্চলের বালিকা দল রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে। ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য শৈলকুপার জিনিয়া খাতুন ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। তার এই অর্জন ঝিনাইদহের ক্রীড়াঙ্গনে নতুন গৌরবের সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিযোগিতায় রংপুর অঞ্চল চ্যাম্পিয়ন হয়।

তিন শিক্ষার্থীর এই সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন এবং জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ।


জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ বলেন, ‘প্রত্যন্ত এলাকার একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে এমন সাফল্য অর্জন শুধু কাতলাগাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জন্য নয়, পুরো শৈলকুপা ও ঝিনাইদহ জেলার জন্যই গর্বের বিষয়।’

অভিনন্দন বার্তায় জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া অফিসার আশা প্রকাশ করেন, এ ধরনের অর্জন জেলার অন্যান্য শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঝিনাইদহের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   নতুন কুঁড়ি স্পোর্টস  ঝিনাইদহ  কিশোরী  সাফল্য  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: