সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলা ও পরিবারের সদস্যদের তুলে নিয়ে হত্যার হুমকিদাতা জেলা স্বেচ্ছাসেবক

2026-07-29T23:48:53+00:00
2026-07-29T23:48:53+00:00
 
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সারাদেশ
সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১১:৪৮ পিএম 
সানুর গ্রেফতার ও বহিষ্কারের দাবিতে সড়ক অবরোধ করে অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন বিভিন্ন স্তরের মানুষ। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলা ও পরিবারের সদস্যদের তুলে নিয়ে হত্যার হুমকিদাতা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেফতার ও দল থেকে বহিষ্কারের দাবিতে বুধবার (২৯ জুলাই) ২য় দিনের মত আমরণ অনশন করছে তার পরিবার ও স্বজনেরা।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন চত্বরে এই অনশন কর্মসূচি চলছে। এ অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষরা এই অনশনে যোগ দেন। 

হুমকির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। হুমকির কল রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় তৈরি হয়েছে জনরোষ।

এ বিষয়ে সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার স্ত্রী শাপলা আহম্মেদ বলেন, রোববার (২৬ জুলাই) রাতে ফোন দিয়ে তার ছেলে শাফিন আহম্মেদ জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেন সানু। একই সঙ্গে তাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও তার স্বামী সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকি দেয়।


এর আগে গত ২৭ জুলাই পরিবারের নিরাপত্তা চেয়ে ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেফতার ও দল থেকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন করে পরিবারটি।

সময়ের আলো/আতা


  বিষয়:   সাংবাদিক  হুমকি  স্বেচ্ছাসেবক দল  বিএনপি  সিরাজগঞ্জ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: