জুলাই স্মৃতি জাদুঘরে নতুন ডিজি, বিএসসিতে এমডি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নতুন মহাপরিচালক (ডিজি) ও বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ প্রদান করেছে

2026-07-30T18:16:10+00:00
2026-07-30T23:43:53+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
জুলাই স্মৃতি জাদুঘরে নতুন ডিজি, বিএসসিতে এমডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৬:১৬ পিএম  আপডেট: ৩০.০৭.২০২৬ ১১:৪৩ পিএম
জনপ্রশাসন মন্ত্রণালয়। ফাইল ছবি
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নতুন মহাপরিচালক (ডিজি) ও বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ প্রদান করেছে সরকার।  

বুধবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই নতুন পদায়নের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে কর্মরত যুগ্মসচিব ড. মোহাম্মদ কামরুজ্জামানকে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে। নতুন এই দায়িত্ব পালনের সুবিধার্থে তার চাকরি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

এর আগে জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব অতিরিক্ত দায়িত্ব হিসেবে জুলাই স্মৃতি জাদুঘরের শীর্ষ পদে দায়িত্ব পালন করছিলেন।


পৃথক প্রজ্ঞাপনে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) শীর্ষ পদেও পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা কমোডর ফজলার রহমানকে বিএসসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

একই আদেশে বিএসসির সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক কমোডর মো. মাহমুদুল মালেককে পুনরায় নিজ বাহিনীতে ফিরিয়ে নেওয়ার জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   জুলাই  স্মৃতি জাদুঘর  নতুন ডিজি  বিএসসি  এমডি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: