মোদির ভিডিও ব্লক, ব্যাখ্যার পরও মেটা কর্মকর্তাদের তলব দিল্লির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনার ব্যাখ্যা জানতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার

2026-07-30T19:56:54+00:00
2026-07-30T19:56:54+00:00
 
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মোদির ভিডিও ব্লক, ব্যাখ্যার পরও মেটা কর্মকর্তাদের তলব দিল্লির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৭:৫৬ পিএম 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংগৃহীত ছবি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনার ব্যাখ্যা জানতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার ঊর্ধ্বতন কর্মকর্তাদের তলব করেছে ভারত সরকার। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এস কৃষ্ণন বলেন, আমরা মেটাকে এসে ব্যাখ্যা দিতে বলেছি, আসলে কী ঘটেছে। 

তবে ঠিক কোন কর্মকর্তাকে তলব করা হয়েছে, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি। এ বিষয়ে বৃহস্পতিবার রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি মেটা ইন্ডিয়া।

২৩ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইনস্টাগ্রামে ওই ভিডিও বার্তাটি প্রকাশ করেন। পরে সেটি ফেসবুকেও শেয়ার করা হয়। কিন্তু ফেসবুক ভিডিওটি সাময়িকভাবে সরিয়ে দেয়। পরে মেটা জানায়, এটি অনিচ্ছাকৃতভাবে ঘটেছে। 


মোদির ওই ভিডিওটি ছিল সাম্প্রতিক ছাত্র আন্দোলন নিয়ে তার প্রথম বক্তব্য। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া ছাত্র আন্দোলনের জেরে পরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, সাম্প্রতিক সময়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কনটেন্ট ব্যবস্থাপনা নিয়ে ভারত সরকারের সঙ্গে টানাপোড়েনের এটি আরেকটি উদাহরণ। কনটেন্ট-সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে মোদি সরকার একাধিকবার বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধে জড়িয়েছে। 

এর আগে, চলতি মাসের শুরুতে সিনেমা, ওটিটি কনটেন্ট এবং অন্যান্য অডিও-ভিজ্যুয়াল উপাদানের পাইরেসি রোধে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামকে নোটিশ পাঠিয়েছিল ভারত সরকার। 


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   মোদি  ভিডিও  ব্লক  মেটা  দিল্লি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: