বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল ৬ সিএনজি, নিহত ২

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের (চট্টমেট্রো জ ১১-০২৯০) ধাক্কায় ছয়টি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে গেছে। এ ঘটনায় দুই

2026-07-30T21:44:52+00:00
2026-07-30T21:45:20+00:00
 
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সারাদেশ
বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল ৬ সিএনজি, নিহত ২
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৯:৪৪ পিএম  আপডেট: ৩০.০৭.২০২৬ ৯:৪৫ পিএম
ঘাতক বাসকে আটকে রেখেছে স্থানীয়রা। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের (চট্টমেট্রো জ ১১-০২৯০) ধাক্কায় ছয়টি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে গেছে। এ ঘটনায় দুই নারী নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার টানেল সংযোগ চত্বরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পলি দত্ত (৩০)। তিনি উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিউরি এলাকার রমিজ মেম্বারের বাড়ির বাসিন্দা। তাঁর স্বামী কাজল দত্ত এবং তিনি দুই সন্তানের জননী। অপরজন হলেন একই এলাকার শিমুল শীলের স্ত্রী ইফা শীল (৪০)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস টানেল সড়ক থেকে বের হয়ে টানেল চত্বরে থাকা একসঙ্গে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে সড়কের পাশে আব্দুল মান্নানের চায়ের দোকানে ঢুকে যায়। ঘটনায় সিএনজিগুলো দুমড়ে মুচড়ে যায় এবং সিএনজি চালক ও যাত্রীরা গুরুতর আহত হন, আহত হন দোকানী।

স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দুই জনের মৃত্যু হয় এবং বাকি আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়।


আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগে দুই মহিলার মৃত্যু হয়েছে, প্রাথমিক চিকিৎসা শেষে বাকিদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে, সেখানে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলেও জানান তিনি।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে, কয়েকজনকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   বাস  সিএনজি  সড়ক দুর্ঘটনা  নিহত  আহত  আনোয়ারা  চট্টগ্রাম  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: