বন্যাদুর্গতদের পাশে সালমান খান

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভারতের আসামের ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন বলিউড তারকা সালমান খান। বর্তমানে মুম্বাইয়ে একটি চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত

2026-07-31T02:19:30+00:00
2026-07-31T05:53:41+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
বন্যাদুর্গতদের পাশে সালমান খান
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ২:১৯ এএম  আপডেট: ৩১.০৭.২০২৬ ৫:৫৩ এএম
সালমান খান। ছবি : সংগৃহীত
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভারতের আসামের ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন বলিউড তারকা সালমান খান। বর্তমানে মুম্বাইয়ে একটি চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত থাকলেও আসামের সংকটময় পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে থাকেননি এই সুপারস্টার। সেখানকার বন্যাদুর্গত এলাকায় খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে নিজের ফ্যান ক্লাবের সঙ্গে যৌথভাবে বড় আকারের একটি ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন তিনি। 

‘সালমান খান ফ্যান ক্লাব (এসকেএফসি) আসাম’-এর সঙ্গে যোগাযোগ করে মাঠপর্যায়ে একটি সুনির্দিষ্ট ও কার্যকর রূপরেখা প্রস্তুত করেছেন অভিনেতা। ত্রাণ কার্যক্রমের প্রথম ধাপে সালমান খানের নিজস্ব মানবসেবামূলক সংস্থা ‘বিয়িং হিউম্যান’ ও এসকেএফসি আসাম যৌথভাবে কাজ শুরু করেছে। গুয়াহাটি থেকে খাদ্যসামগ্রী সংগ্রহ করে শিবসাগরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তৈরি খাবারের প্যাকেট বিতরণ করা হচ্ছে। এই প্যাকেটে রাখা হয়েছে বিস্কুট, চিড়া, মুড়ি, পাউরুটি, পনির ও জ্যাম। 

বিষয়ে সূত্রের ভাষ্য, বন্যাদুর্গত পরিবারগুলো যেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে অন্তত তিন দিন অনায়াসে চলতে পারে তেমন ব্যবস্থা নিশ্চিত করাই সালমানের মূল অগ্রাধিকার। এ ছাড়া প্রথম ধাপেই বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যানিটারি প্যাড ও মশার কয়েল বিতরণ করা হচ্ছে।

পরিকল্পিত ত্রাণব্যবস্থার দ্বিতীয় ধাপে দুর্গত পরিবারগুলোর হাতে শুকনো রেশনের কিট ও জরুরি ওষুধপত্র তুলে দেওয়া হবে, যা আগামী সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। এখানেই শেষ নয়, তৃতীয় ও চূড়ান্ত ধাপে দীর্ঘমেয়াদি পুনর্বাসনের অংশ হিসেবে বন্যাকবলিত এলাকার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্কুল ও হাসপাতালগুলো পুনর্নির্মাণের দায়িত্ব নেবে সালমানের ‘বিয়িং হিউম্যান’ সংস্থাটি।

সময়ের আলো/আআ
  বিষয়:   বন্যা  সালমান খান  বিনোদন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: