প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আরচারি শুরু

ক্রীড়া প্রতিবেদক

খেলা

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে টঙ্গীর আরচারি ট্রেনিং একাডেমিতে শুরু হয়েছে প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আরচারি টুর্নামেন্ট ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম। চার

2026-07-31T03:51:26+00:00
2026-07-31T03:51:26+00:00
 
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
খেলা
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আরচারি শুরু
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৩:৫১ এএম 
ছবি : সংগৃহীত
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে টঙ্গীর আরচারি ট্রেনিং একাডেমিতে শুরু হয়েছে প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আরচারি টুর্নামেন্ট ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম। চার দিনব্যাপী এই আন্তর্জাতিক আয়োজনের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় ওয়ার্ল্ড আরচারি এশিয়ার প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল উপস্থিত ছিলেন। এই আয়োজনে ২৬টি দেশ বিভিন্নভাবে অংশ নিচ্ছে (খেলোয়াড়, কোচ ও টেকনিক্যাল অফিসিয়ালসহ), তবে মূল প্রতিযোগিতায় লড়ছে ১৭টি দেশ। প্রতিযোগিতা সীমাবদ্ধ থাকছে শুধু রিকার্ভ ইন্ডিভিজুয়াল ও মিক্সড ইভেন্টে।

প্রধান অতিথি ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘প্রধানমন্ত্রী ক্রীড়ার প্রতি অত্যন্ত অনুরাগী এবং আরচারির উন্নয়নে তার বিশেষ আগ্রহ রয়েছে। আগামী দিনে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ এই আরচারির হাত ধরেই বড় কোনো গৌরব ও স্থান দখল করবে।’ অনুষ্ঠানে ওয়ার্ল্ড আরচারি এশিয়ার প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আরচারি ফেডারেশনের নতুন সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেন, ‘ফেডারেশন অতীতে যা বলেছে তা সফলভাবে বাস্তবায়ন করেছে। বাংলাদেশকে যদি অলিম্পিকে পদক জিততে হয়, হয়তো আমরা ২০২৮-এ পারব না। তবে ২০৩২ সালে আমাদের বর্তমান তরুণ ও যুব প্রজন্মকে নিয়ে আমরা ঠিকই বাংলাদেশকে অলিম্পিক পদকে ভূষিত করব।’

জয়েন্ট ট্রেনিং প্রোগামে ২৬টি দেশের প্রতিনিধি থাকলেও প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে লড়বে ১৭টি দেশ। ইভেন্ট থাকবে ৬টি। প্রতিযোগিতা হবে রিকার্ভ ইন্ডিভিজুয়াল ও মিক্সড ইভেন্টে। এ টুর্নামেন্টে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে ১০ জন আরচার। রিকার্ভ পুরুষ ইভেন্টে রামকৃষ্ণ সাহা, আব্দুর রহমান আলিফ আর রিকার্ভ মহিলা ইভেন্টে লড়বেন সীমা আক্তার শিমু ও নাসরিন আক্তার। অনূর্ধ্ব-১৮ পর্যায়ে দুজন করে বালক ও বালিকা লড়বেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   প্রেসিডেন্ট  চ্যালেঞ্জ  কাপ  আরচারি  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: