শেকৃবিতে আনসার সদস্যকে মারধরে ছাত্রদল নেতা বহিষ্কার

শেকৃবি প্রতিনিধি

শিক্ষা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রধান ফটকে দায়িত্বরত এক আনসার সদস্যকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা জিল্লুর রহমানকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার

2026-07-31T09:09:01+00:00
2026-07-31T09:09:01+00:00
 
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শিক্ষা
শেকৃবিতে আনসার সদস্যকে মারধরে ছাত্রদল নেতা বহিষ্কার
শেকৃবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৯:০৯ এএম 
শেকৃবিতে আনসার সদস্যকে মারধরে ছাত্রদল নেতা জিল্লুর রহমান বহিষ্কার। ছবি : সংগ্রহীত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রধান ফটকে দায়িত্বরত এক আনসার সদস্যকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা জিল্লুর রহমানকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জিল্লুর রহমানকে ছাত্রদলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে শেকৃবির প্রধান ফটকে পরিচয়পত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করে দায়িত্বরত এক আনসার সদস্যকে মারধরের একটি ঘটনা বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। উক্ত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

সময়ের আলো/জোই


  বিষয়:   শেকৃবি  আনসার সদস্য  মারধর  ছাত্রদল নেতা  বহিষ্কার  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: