ইউক্রেনের জাহাজে ড্রোন হামলায় নিখোঁজ দুই ভারতীয় নাবিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেনের ওডেসা বন্দরের কাছে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার পর ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন ভারতের ২২ বছর বয়সী নাবিক

2026-07-31T09:56:08+00:00
2026-07-31T11:38:26+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইউক্রেনের জাহাজে ড্রোন হামলায় নিখোঁজ দুই ভারতীয় নাবিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৯:৫৬ এএম  আপডেট: ৩১.০৭.২০২৬ ১১:৩৮ এএম
সংগৃহীত ছবি
ইউক্রেনের ওডেসা বন্দরের কাছে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার পর ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন ভারতের ২২ বছর বয়সী নাবিক রাম চন্দ্র দুবে। হামলার পর থেকে তার কোনো খোঁজ মেলেনি বলে জানিয়েছে পরিবার।

রাম চন্দ্র উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলার নিবি কালা গ্রামের বাসিন্দা। অবসরপ্রাপ্ত সেনাসদস্য রমেশ চন্দ্র দুবের ছোট ছেলে তিনি। সম্প্রতি মার্চেন্ট নেভিতে যোগ দিয়ে গত বছরের সেপ্টেম্বরে দ্বিতীয় বিদেশ সফরে দায়িত্ব পালন করতে যান।

পরিবার জানায়, ২৪ জুলাই রাতে মায়ের সঙ্গে শেষবার কথা বলেন রাম চন্দ্র। তখন তিনি জানান, তাদের জাহাজ ইউক্রেন থেকে যাত্রা শুরু করেছে। এর পরদিন ২৫ জুলাই ওডেসা বন্দরের কাছে পৌঁছানোর সময় জাহাজটি ড্রোন হামলার শিকার হয়।

শিপিং কোম্পানির তথ্য অনুযায়ী, এমভি এজিএন রাগনার নামের জাহাজটিতে মোট আটজন নাবিক ছিলেন, যার মধ্যে চারজন ভারতীয়। হামলার সময় প্রাণ বাঁচাতে ভারতীয় নাবিকরা সমুদ্রে ঝাঁপ দেন।

ইউক্রেনের উদ্ধারকারী দল অভিযান চালিয়ে দুই ভারতীয় নাবিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও রাম চন্দ্র দুবে এবং আরও এক ভারতীয় নাবিক এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ নাবিকের বড় ভাই কৃষ্ণ দাস দুবে পরিবারের সদস্যদের নিয়ে ২৭ জুলাই দিল্লিতে শিপিং কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। কোম্পানির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানোর আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতির তথ্য পাওয়া যায়নি।

পরিবারটি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছে। তারা ইউক্রেনীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় নিখোঁজ দুই ভারতীয় নাবিককে দ্রুত খুঁজে বের করার আহ্বান জানিয়েছে।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটি নিশ্চিত করেছে। কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, ওডেসা বন্দরে এমভি এজিএন রাগনার জাহাজে হামলার ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। জাহাজে থাকা চার ভারতীয়ের মধ্যে দুজন নিরাপদে রয়েছেন এবং বাকি দুজনের বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে।

প্রসঙ্গত, নিখোঁজ অপর ভারতীয় নাবিকও উত্তর প্রদেশের রায়বরেলি জেলার বাসিন্দা বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।


সময়ের আলো/কেএইচ

  বিষয়:   সময়ের আলো  ইউক্রেন  রাশিয়া  ভারত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: