রাজধানীর কলাবাগান ক্রিসেন্ট রোডের একটি হোস্টেল থেকে পিংকি বিশ্বাস (১৯) নামে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে কলাবাগান ক্রিসেন্ট রোডের ৫তলা ভবনের নিচতলার হোস্টেল থেকে মরদেহটি উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
কলাবাগান থানার উপ পরিদর্শক (এসআই) লিজা আক্তার জানান, সকালে খবর পেয়ে ৭২ নম্বর ক্রিসেন্ট রোডের ওই হোস্টেলের দরজা ভেঙ্গে ওই শিক্ষার্থীর মরদেহটি উদ্ধার করা হয়। এসময় সে ফ্যানের সাথে গলায় উড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে প্রেম ঘটিত কারনে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে ওই শিক্ষার্থী।
এসআই আরও জানান, পিংকির গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার জামবাড়ি গ্রামে। বাবার নাম প্রফুল্ল বিশ্বাস। সে আনোয়ার খান মর্ডানের নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। ক্রিসেন্ট রোডের ওই হোস্টেলে তিনজন থাকতো। বাকি দুজন ছুটিতে গ্রামের বাড়িতে আছে। সকালে ওই হোস্টেলের মালিক নয়ন মিয়া থানায় থানায় খবর দেয়।
সময়ের আলো/এসএকে