শিক্ষার্থীদের নিয়ে পড়া হলো না জুমা, শিক্ষকের অবস্থা আশঙ্কাজনক

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের রামগতিতে জুমার নামাজে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার

2026-07-31T23:13:56+00:00
2026-08-01T00:01:10+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শিক্ষার্থীদের নিয়ে পড়া হলো না জুমা, শিক্ষকের অবস্থা আশঙ্কাজনক
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১১:১৩ পিএম  আপডেট: ০১.০৮.২০২৬ ১২:০১ এএম
প্রতীকী ছবি
লক্ষ্মীপুরের রামগতিতে জুমার নামাজে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের হাজিগঞ্জ বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা যায়, দুপুরে চর সেকান্তর নূরে মদিনা আল-ইসলামীয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা দুটি গাড়িতে করে রামগতি শেখের কিল্লা আস-সালাম জামে মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে রওয়ানা হন।

পথিমধ্যে একটি গাড়ি হাজিগঞ্জ বাজারের উত্তর পাশে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এতে ৪-৫ জন শিক্ষার্থী এবং গাড়ির চালক আহত হন। দুর্ঘটনায় মাদ্রাসার শিক্ষক হাফেজ আসাদুল্লাহ গুরুতর আহত হন।

তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে জরুরি ভিত্তিতে ঢাকায় নেওয়া হচ্ছে। এছাড়া আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা শেষে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


এ বিষয়ে রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান জানান, ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   শিক্ষার্থী  জুমা  শিক্ষক  সড়ক দুর্ঘটনা  সময়ের আলো  লক্ষ্মীপুর  রামগতি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: