১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ হোসেন (যুবক) নামে এক রাজমিস্ত্রির

2026-07-31T23:32:38+00:00
2026-07-31T23:32:38+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
সারাদেশ
১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১১:৩২ পিএম 
প্রতীকী ছবি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ হোসেন (যুবক) নামে এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে মাইজপাড়া এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির ছাদে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ হোসেন ওই এলাকার মৃত খলিলের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে একটি বাড়ির ছাদে রাজমিস্ত্রির কাজ করার সময় অসাবধানতাবশত তিনি পাশ দিয়ে কাজ করার সময় ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


পোমরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ এমরান হোসেন বলেন, সাজ্জাদ আমার ওয়ার্ডের বাসিন্দা। একটি বাড়িতে রাজমিস্ত্রির কাজ করার সময় ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   বিদ্যুৎ  বিদ্যুৎস্পৃষ্ট  রাজমিস্ত্রি  মৃত্যু  রাঙ্গুনিয়া  চট্টগ্রাম  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: