খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনা দিঘলিয়ায় ট্রাক চাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গাজিরহাট ইউনিয়নের ডোমরা

2026-07-31T23:38:56+00:00
2026-08-01T00:00:03+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত
খুলনা ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১১:৩৮ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
খুলনা দিঘলিয়ায় ট্রাক চাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গাজিরহাট ইউনিয়নের ডোমরা এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, ফারজানা (২২), রুবিয়া (২০) এবং ফারজানার ২২ মাস বয়সী কন্যাশিশু। তারা সবাই নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় মোটরসাইকেলচালক শেখ শিহাব প্রাণে বেঁচে গেছেন। 

দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ বলেন, মোটরসাইকেলচালক শেখ শিহাব স্ত্রী ফারজানা, শিশুকন্যা ও শ্যালিকা রুবিয়াকে নিয়ে খুলনা থেকে কালিয়ার উদ্দেশে যাচ্ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে গাজীরহাট ইউনিয়নের আমবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ মোটরসাইকেলে থাকা দুই নারী নিহত হন।

তিনি আরও জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

সময়ের আলো/আআ/আতা

  বিষয়:   খুলনা  ট্রাকচাপা  মোটরসাইকেল  আরোহী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: