শিক্ষকের মারধরে মেরুদণ্ড ভাঙল মাদরাসা শিক্ষার্থীর

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তার মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে

2026-08-01T15:25:15+00:00
2026-08-01T16:16:25+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শিক্ষকের মারধরে মেরুদণ্ড ভাঙল মাদরাসা শিক্ষার্থীর
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৩:২৫ পিএম  আপডেট: ০১.০৮.২০২৬ ৪:১৬ পিএম
ভুক্তভোগী আঁখি আক্তার। ছবি : সময়ের আলো
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তার মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে শনিবার (১ আগস্ট) থানায় লিখিত অভিযোগ করেছেন শিশুটির পরিবার।

ভুক্তভোগী আঁখি আক্তার (৯) উপজেলার বিরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা এলাকার বাগে নুরানীয়া হাফেজীয়া মাদসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই মাদরাসার শিক্ষক সাফায়েত হুজুর পড়া না পারার অজুহাতে আখিকে কাঠের লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এ সময় তাকে বিষয়টি পরিবারের কাউকে জানালে আরও মারধরের হুমকি দেওয়া হয়। ভয়ে শিশুটি প্রথমে বিষয়টি গোপন রাখে।


পরবর্তীতে তীব্র ব্যথায় কাতর হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনাটি জানায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

শিশুটির বাবা মো. আলমগীর খাঁন জানান, ঘটনার বিষয়ে মাদরাসার প্রধান শিক্ষক তোফাজ্জল হুজুরের কাছে অভিযোগ করলে তিনি বিষয়টি চেপে যেতে বলেন। তবে মেয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানীয়দের সঙ্গে পরামর্শ করে শনিবার শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেন।

এদিকে, অভিযুক্ত শিক্ষকদের শাস্তির দাবিতে শুক্রবার (৩১ জুলাই) সকালে মাদরসা প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী।

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত চলছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই/আতা 
  বিষয়:   শিক্ষার্থী  মেরুদণ্ড ভাঙা  মাদরাসা  শিক্ষক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: