কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সংবাদদাতা

সারাদেশ

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করার সময় ছিটকে পানিতে পড়ে শৌভিক রয় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

2026-08-01T16:44:50+00:00
2026-08-01T16:44:50+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু
কক্সবাজার সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:৪৪ পিএম 
কক্সবাজারে প্যারাসেইলিং করছেন এক পর্যটক। ছবি : সংগৃহীত
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করার সময় ছিটকে পানিতে পড়ে শৌভিক রয় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে দরিয়ানগরের সি স্পোর্টস প্যারাসেইলিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শৌভিক রয়ের খুলনা সদরের বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে। তিনি ৯ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন।

জানা গেছে, প্যারাসেইলিংকালে হঠাৎ তিনি নিরাপত্তা সরঞ্জাম থেকে ছিটকে সমুদ্রে পড়ে গুরুতর আহত হন। পরে সি স্পোর্টস প্যারাসাইলিং কর্তৃপক্ষ তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নিহতের সহযাত্রী, স্বজন ও সফরসঙ্গীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, স্থানীয়দের অভিযোগ, কক্সবাজারে দীর্ঘদিন ধরে প্যারাসাইলিং কার্যক্রম পরিচালিত হলেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। অতীতেও একই প্রতিষ্ঠানের প্যারাসাইলিং কার্যক্রমে দুর্ঘটনার ঘটনা দেশব্যাপী আলোচনায় আসে। তবে এসব ঘটনার পরও নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ এবং দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।


এ বিষয়ে জেলা প্রশাসন, পর্যটন কর্তৃপক্ষ কিংবা সি স্পোর্টস প্যারাসাইলিং কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তবে কিছুদিন আগে  এই বিষয়ে জেলা প্রশাসকের সাথে সময়ের আলোর পক্ষ থেকে জানতে চাওয়া হলে জেলা প্রশাসক আব্দুল মান্নান জানান কোন  ধরনের প্যারাসেইলিং এর অনুমতি নেই, সকল প্রকার প‍্যারাসেইলিং অবৈধ। তবে এই সংবাদ প্রকাশের পরেও প্রশাসনের নাকের ডগাই চলমান ছিল প‍্যারাসেইলিং।

সময়ের আলো/আতা
  বিষয়:   কক্সবাজার  প্যারাসেইলিং  পর্যটক  মৃত্যু  চট্টগ্রাম  সময়ের আলো  দুর্ঘটনা  মেরিন ড্রাইভ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: