দলীয় লোকজন নির্বাচন কমিশনে পদায়ন করেছে সরকার : জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, সিলেট

রাজনীতি

সরকার নির্বাচন কমিশনে নিজ দলের অবসরপ্রাপ্ত খাস দলীয় লোকজন নিয়োগ করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। শনিবার

2026-08-01T17:27:14+00:00
2026-08-01T17:27:14+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
দলীয় লোকজন নির্বাচন কমিশনে পদায়ন করেছে সরকার : জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৫:২৭ পিএম 
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
সরকার নির্বাচন কমিশনে নিজ দলের অবসরপ্রাপ্ত খাস দলীয় লোকজন নিয়োগ করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১ আগস্ট) দুপুরে সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, বিগত সংসদ নির্বাচন নিয়েও আমরা এমনিতেই শঙ্কিত। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো ধরনের পাঁয়তারা হলে নির্বাচনের ব্যাপারে সরকারের সদিচ্ছা নিয়ে গোটা জাতির মধ্যে উদ্বেগ দেখা দেবে। এ ধরনের পায়তারা হলে আমরা মানবো না, জনগনও মানবে না। 

সম্প্রতি এনসিপির বিভিন্ন অনুষ্ঠানে হামলার বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, সবকিছুকে আমরা ষড়যন্ত্র বলতে চাই না। আবার ষড়যন্ত্র না, এমনটাও বলতে চাই না। তিনি প্রশ্ন করেন, বিএনপি কেনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে? তারাও তো মজলুম ছিলো। 


ডা. শফিকুর রহমান গণভোটের বাস্তবায়ন না হওয়া প্রসঙ্গেও এ সময় কথা বলেন। তিনি আরো বলেন, হামে মৃত্যুতে অন্তর্বতী সরকার এবং বর্তমান সরকারসহ সবার দায় রয়েছে। সঠিক সিদ্ধান্ত নিতে পারলে এমন ঘটনা ঘটতো না। এছাড়া জ্বালানীর দাম বৃদ্ধি মানে করের বোঝা জনগনের উপর চাপানো বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। 

সময়ের আলো/আতা
  বিষয়:   নির্বাচন  নির্বাচন কমিশন  সরকার  জামায়াত আমির  সময়ের আলো  সিলেট 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: