সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদে চাকরির সুযোগ

সময়ের আলো ডেস্ক

চাকরি

বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে চার ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৬২তম বিএমএ স্পেশাল (সিগন্যালস/ইএমই/এইসি) এবং ৫৫তম বিএমএ

2026-08-01T18:06:58+00:00
2026-08-01T18:06:58+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
চাকরি
সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদে চাকরির সুযোগ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৬:০৬ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে চার ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৬২তম বিএমএ স্পেশাল (সিগন্যালস/ইএমই/এইসি) এবং ৫৫তম বিএমএ স্পেশাল (আরভিঅ্যান্ডএফসি) কোর্সে এই নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২৪ আগস্ট ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম : অফিসার ক্যাডেট

১. বিভাগ : সিগন্যালস কোর (পুরুষ)

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.৫। ইংরেজি মাধ্যমে ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড ও ১টিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই)/ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই)/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ের ওপর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০-এর মধ্যে)।

২. বিভাগ : ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) কোর (পুরুষ)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.৫। ইংরেজি মাধ্যমে ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড ও ১টিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই), ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইই)/ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিষয়ের ওপর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০-এর মধ্যে)।

৩. বিভাগ : আর্মি এডুকেশন কোর (এইসি) (অর্থনীতি, বিবিএ, আন্তর্জাতিক সম্পর্ক—পুরুষ এবং মেডিকেল ফিজিসিস্ট—পুরুষ/মহিলা)

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০। ইংরেজি মাধ্যমে ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৪টিতে ‘বি’ গ্রেড, ১টিতে ‘সি’ গ্রেড ও ১টিতে ‘ডি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের ন্যূনতম ১টিতে ‘সি’ গ্রেড এবং ১টিতে ‘ডি’ গ্রেড। অর্থনীতি, বিবিএ, আন্তর্জাতিক সম্পর্ক এবং মেডিকেল ফিজিসিস্ট বিষয়ের ওপর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) এ কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০-এর মধ্যে)। স্নাতকোত্তর ডিগ্রিতে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০-এর মধ্যে)।


৪. বিভাগ : রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর (আরভিঅ্যান্ডএফসি) (পুরুষ)

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০। ইংরেজি মাধ্যমে ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৪টিতে ‘বি’ গ্রেড, ১টিতে ‘সি’ গ্রেড ও ১টিতে ‘ডি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের ন্যূনতম ১টিতে ‘সি’ গ্রেড এবং ১টিতে ‘ডি’ গ্রেড।

ব্যাচেলর অব সায়েন্স ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি/ ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন/ ব্যাচেলর অব সায়েন্স ইন অ্যানিমেল হাজবেন্ড্রি অনার্সে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০-এর মধ্যে)। ইন্টার্নশিপ সম্পন্নকারী।

বেতন-ভাতা : সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী।

শারীরিক যোগ্যতা : উচ্চতা: ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) (পুরুষ); ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি) (মহিলা); ওজন: উচ্চতা ও বয়স অনুযায়ী।

বয়সসীমা : ১ জানুয়ারি ২০২৭ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর (অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

বৈবাহিক অবস্থা : পুরুষ: অবিবাহিত। তবে, ১ জানুয়ারি ২০২৭ তারিখে যাঁদের বয়স ২৬ বছরের ওপরে হবে, সেসব বিবাহিত পুরুষ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

মহিলা : অবিবাহিতা/বিবাহিতা।

নির্বাচন পদ্ধতি

লিখিত পরীক্ষা : লিখিত পরীক্ষা (পেশাগত বিষয় ও সাধারণ জ্ঞান সর্বমোট ১০০ নম্বর) আগামী ২৮ আগস্ট ২০২৬ তারিখ সকাল ৯টায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করার পর প্রার্থীরা কল-আপ লেটার প্রিন্ট করবেন এবং পরীক্ষার সময় কল-আপ লেটার ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি (এনআইডি) সঙ্গে বহন করবেন। লিখিত পরীক্ষার ফল সেপ্টেম্বর ২০২৬ মাসে ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানানো হবে।

প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা : লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা ১১ থেকে ১৫ অক্টোবর ২০২৬ তারিখ এএফএমআই, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে।


আইএসএসবি পরীক্ষা : লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবির নিকট পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ আইএসএসবির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং এ-সংক্রান্ত যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে।

আবেদন ফি : ৫০০ টাকা আবেদন ফি এবং ৫০০ টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফিসহ মোট ১ হাজার টাকা দিতে হবে।

আবেদনের নিয়ম : আবেদনকারী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজের ওপরে ডান পাশে Apply Now-তে ক্লিক করে বর্ণিত কোর্সে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময় : ২৪ আগস্ট, ২০২৬।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   সেনাবাহিনী  অফিসার ক্যাডেট  পদ  চাকরি  সুযোগ 


Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: