স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

স্পেনের সেউতায় তৈরি হওয়া নজিরবিহীন অভিবাসন সংকটকে কেন্দ্র করে দেশটির সাথে শেনজেন চুক্তির অবাধ চলাচল ব্যবস্থা সাময়িকভাবে স্থগিত করেছে ইতালি।

2026-08-01T18:19:01+00:00
2026-08-01T18:19:01+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৬:১৯ পিএম 
স্পেনের সেউতায় হাজার হাজার অভিবাসী। সংগৃহীত ছবি
স্পেনের সেউতায় তৈরি হওয়া নজিরবিহীন অভিবাসন সংকটকে কেন্দ্র করে দেশটির সাথে শেনজেন চুক্তির অবাধ চলাচল ব্যবস্থা সাময়িকভাবে স্থগিত করেছে ইতালি। একই সাথে নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে স্পেনের সাথে নিজেদের আকাশ ও সমুদ্র সীমান্ত পুরোপুরি বন্ধের কড়া নির্দেশ দিয়েছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং দুই উপপ্রধানমন্ত্রী আন্তোনিও তাজানি ও মাত্তেও সালভিনির আনুষ্ঠানিক ঘোষণার পর শুক্রবার (৩১ জুলাই) ইতালীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসির সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে সিদ্ধান্তটি চূড়ান্ত অনুমোদন পায়। 

উপপ্রধানমন্ত্রী তাজানি এই পদক্ষেপকে নাগরিকদের সুরক্ষা ও ইউরোপের বহিঃসীমান্ত রক্ষার জন্য ‘অনিবার্য’ হিসেবে বর্ণনা করে বলেন, শেনজেন চুক্তির আইনি ধারার আলোকেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতালির দেখাদেখি ফ্রান্সও স্পেনের সাথে তাদের স্থল সীমান্তে বিশেষ নজরদারি বাড়িয়েছে।

তবে ইতালির এই কঠোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস। সানচেজ অভিযোগ করেন, স্পেনের চেয়ে ইতালিতেই বেশি অনিয়মিত অভিবাসী প্রবেশ করেছে। 

স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে, সেউতার এই সংকট সরকারের নীতিগত কোনো ভুলের জন্য নয়, বরং আদালতের একটি রায়কে মানব পাচারকারী চক্র সুযোগ হিসেবে ব্যবহার করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ইতালি-স্পেন এই ইস্যুতে সমগ্র ইউরোপজুড়ে ব্যাপক মেরুকরণ শুরু হয়েছে। ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র ও সুইডেন প্রকাশ্যে ইতালির অবস্থানকে সমর্থন জানিয়েছে। 


ফিনল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, স্পেন শেনজেন এলাকার বহিঃসীমান্ত রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অন্যদিকে, ইউরোপীয় কমিশনের স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার জানান যে সেউতা ও মেলিয়ার ক্ষেত্রে শেনজেন সীমান্ত বিধির বিশেষ নিয়ম এখনো কার্যকর রয়েছে। 

আগামী সাধারণ নির্বাচনের মুখে থাকা ইতালিতে এই সিদ্ধান্ত যেমন রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে, তেমনি ফ্রান্সের 'ন্যাশনাল র‍্যালি', জার্মানির 'এএফডি' ও যুক্তরাজ্যের 'রিফর্ম ইউকে'-র মতো ইউরোপীয় ডানপন্থী দলগুলো ইতালির এই পদক্ষেপকে সাদরে স্বাগত জানিয়েছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   স্পেন  শেনজেন চুক্তি  স্থগিত  ইতালি  অভিবাসন সংকট 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: