বিজিএমইএ’র নতুন মহাসচিব ড. সাহেদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের তৈরি পোশাক খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নতুন মহাসচিব (সেক্রেটারি জেনারেল) হিসেবে আনুষ্ঠানিকভাবে

2026-08-01T19:20:26+00:00
2026-08-01T19:20:26+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
বিজিএমইএ’র নতুন মহাসচিব ড. সাহেদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৭:২০ পিএম 
বিজিএমইএ-এর নতুন মহাসচিব মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.)। ছবি : সংগৃহীত
দেশের তৈরি পোশাক খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নতুন মহাসচিব (সেক্রেটারি জেনারেল) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল মো. সাহেদুল ইসলাম (অব.)। শনিবার (১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

সামরিক নেতৃত্ব, আন্তর্জাতিক কূটনীতি ও শিক্ষাক্ষেত্রে ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.) ওয়াশিংটন ডিসিতে ডিফেন্স অ্যাটাচে হিসেবে দায়িত্ব পালনকালে মার্কিন যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ‘লিজিওন অব মেরিট’ পদকে ভূষিত হন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘শ্রমিকদের দক্ষতা পর্যালোচনা ও উন্নয়ন’ বিষয়ে পিএইচডি, এমফিল, এমবিএ এবং ভারতের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স ইন ম্যানেজমেন্ট স্টাডিজ-এ ডিগ্রি অর্জনকারী মেজর জেনারেল মো. সাহেদুল ইসলাম বিইউপি’তে ডিন, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজী’তে ট্রেজারার ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আরও সুদৃঢ় করার অভিপ্রায় ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক খাতের প্রতিনিধিত্বকারী শীর্ষ সংগঠন, বিজিএমইএ’তে যোগ দিতে পেরে তিনি আনন্দিত। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা, পণ্য ও বাজার বহুমুখীকরণ, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে তিনি বিজিএমইএ পর্ষদ ও সকল উদ্যোক্তাদের সঙ্গে একযোগে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।


বিজিএমইএ নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন মহাসচিব তার মেধা, আন্তর্জাতিক কূটনীতির অভিজ্ঞতা ও উদ্ভাবনী নেতৃত্ব দিয়ে দেশের তৈরি পোশাক শিল্পের ধারাবাহিক প্রবৃদ্ধি, দক্ষ জনশক্তি তৈরি এবং নতুন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   বিজিএমইএ  নতুন মহাসচিব  ড. সাহেদুল ইসলাম 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: