টাইব্রেকারে বার্সেলোনাকে হারিয়ে বার্মিংহামের চমক

ক্রীড়া ডেস্ক

খেলা

দুইবার সমতায় ফিরে দারুণ লড়াইয়ের পর টাইব্রেকারে বার্সেলোনাকে হারিয়ে চমক দেখিয়েছে বার্মিংহাম সিটি। প্রস্তুতি ম্যাচে বলের দখল ও আক্রমণে পিছিয়ে

2026-08-01T21:20:56+00:00
2026-08-01T21:21:34+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
খেলা
টাইব্রেকারে বার্সেলোনাকে হারিয়ে বার্মিংহামের চমক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৯:২০ পিএম  আপডেট: ০১.০৮.২০২৬ ৯:২১ পিএম
টাইব্রেকারে বার্সেলোনাকে হারিয়ে চমক দেখিয়েছে বার্মিংহাম সিটি। ছবি : সংগৃহীত
দুইবার সমতায় ফিরে দারুণ লড়াইয়ের পর টাইব্রেকারে বার্সেলোনাকে হারিয়ে চমক দেখিয়েছে বার্মিংহাম সিটি। প্রস্তুতি ম্যাচে বলের দখল ও আক্রমণে পিছিয়ে থাকলেও গোলরক্ষক জেমস বিডলের দুর্দান্ত পারফরমেন্সের কারণে শেষ পর্যন্ত স্মরণীয় এক জয় তুলে নেয় এই ইংলিশ ক্লাবটি।

ইংল্যান্ডের বার্মিংহামের সেন্ট অ্যান্ড্রুজ অ্যাট নাইটহেড পার্কে শুক্রবার (৩১ জুলাই) অনুষ্ঠিত হয় বার্মিংহাম সিটি ও বার্সেলোনার মধ্যকার প্রস্তুতি ম্যাচটি। প্রস্তুতি ম্যাচ হলেও উত্তেজনার কোনো কমতি দেখা যায়নি। নব্বই মিনিটের লড়াইয়ের পরও দুই-দুই গোলে সমতায় থাকার পর কাঙ্ক্ষিত ফলাফলে না পৌঁছানোয় খেলা গড়ায় টাইব্রেকারে। 

টাইব্রেকারের লড়ায়ে বার্মিংহাম সিটির গোলরক্ষক জেমস বিডলের চমকপ্রদ পারফরমেন্স স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে ৩-২ ব্যবধানে হারিয়ে স্মরণীয় এক জয় তুলে নেয় ইংল্যান্ডের এই ক্লাব।

ম্যাচের শুরুর পর থেকেই বলের পুরো নিয়ন্ত্রণ ছিল বার্সেলোনার কাছে। তবে আক্রমণের দিক থেকে তারা এগিয়ে থাকলেও জয়ে রূপ দিতে পারেনি তারা। বরং সুযোগ কাজে লাগানোর দক্ষতায় বার্সেলোনার থেকে এগিয়ে ছিল বার্মিংহাম।

ম্যাচের ৩১তম মিনিটে অ্যালেক্স কোকরেনের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন অগাস্ট প্রিসকে। প্রথমার্ধের শেষ দিকে পেনালটি থেকে সমতা ফেরান হামজা আবদেলকরিম। বিরতির পর ৬০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বার্সেলোনাকে এগিয়েও দেন তিনি।

তবে হাল ছাড়েনি বার্মিংহামও। ৬৮তম মিনিটে কোকরেনের সূচনা করা আক্রমণে ক্রিস্টোফ ক্লারারের বাড়ানো বল থেকে জোন সোলিস গোল করে আবারও সমতায় ফেরান স্বাগতিকদের। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

সেখানেই ম্যাচের নায়ক হয়ে ওঠেন বার্মিংহামের গোলরক্ষক জেমস বিডল। বার্সেলোনার দুটি শট ফিরিয়ে দিয়ে দলকে এনে দেন ৩-২ ব্যবধানে জয়। দুর্দান্ত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতেই।


ম্যাচ পরিসংখ্যান থেকে দেখা যায়, বল দখলের দিক থেকে বার্মিংহামের চেয়ে বার্সেলোনা ছিল অনেক এগিয়ে। বার্সেলোনা তাদের পায়ে ৬৮ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রেখেছে। গোলের উদ্দেশ্যে ১৩টি শট নিয়েছে, যার ৬টি ছিল অনটার্গেট। বিপরীতে বার্মিংহামের শট ছিল ৮টি, লক্ষ্যে ৪টি। তবে পরিষ্কার গোলের সুযোগ তৈরিতে এগিয়ে ছিল স্বাগতিকরা।

রক্ষণভাগেও অসাধারণ দৃঢ়তা দেখিয়েছে বার্মিংহাম। পুরো ম্যাচে তারা ২৬টি সফল ট্যাকল এবং ২৭টি ক্লিয়ারেন্স করেছে। ড্রিবল ও ক্রসের সফলতাতেও বার্সেলোনার চেয়ে এগিয়ে ছিল তারা। অন্যদিকে বার্সেলোনা পাসে স্পষ্ট আধিপত্য দেখালেও শেষ তৃতীয়াংশে সেই নিয়ন্ত্রণকে কার্যকরভাবে কাজে লাগাতে পারেনি।

টাইব্রেকারেও ছিল নাটকীয়তা। বার্মিংহামের হয়ে স্কট রাইট, ইথান লেয়ার্ড ও প্যাট্রিক রবার্টস গোল করেন। বার্সেলোনার হয়ে সফল হন আলভারো কোর্তেস ও গিয়ের্মো ফার্নান্দেস। তবে রুনি বার্গজি ও ব্রায়ান ফারিনিয়াসের শট ঠেকিয়ে দেন বিডল। এছাড়া একটি শট বাইরে মারেন জর্দি পেস্কের।

বার্সেলোনার হয়ে দুই গোল করে আলো ছড়িয়েছেন হামজা আবদেলকরিম। তবে শেষ পর্যন্ত তার পারফরম্যান্সও দলকে পরাজয় থেকে রক্ষা করতে পারেনি। 

প্রস্তুতি ম্যাচে বলের দখল ও আক্রমণে এগিয়ে থেকেও টাইব্রেকারে হার মেনে মাঠ ছাড়তে হয়েছে স্প্যানিশ ক্লাবটিকে। অন্যদিকে দুর্দান্ত লড়াই, কার্যকর ফুটবল এবং গোলরক্ষকের অসাধারণ নৈপুণ্যে আত্মবিশ্বাসী এক জয় তুলে নিয়েছে বার্মিংহাম সিটি।

সময়ের আলো/টিকে/কেএইচও


  বিষয়:   টাইব্রেকার  বার্সেলোনা  হার  বার্মিংহাম  চমক  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: