রোববার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

জরুরি মেরামত ও লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের অংশ হিসেবে রোববার (২ আগস্ট) গোপালগঞ্জের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় টানা

2026-08-01T22:13:41+00:00
2026-08-01T22:13:41+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
রোববার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১০:১৩ পিএম 
প্রতীকী ছবি
জরুরি মেরামত ও লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের অংশ হিসেবে রোববার (২ আগস্ট) গোপালগঞ্জের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১ আগস্ট) রাতে এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সতর্কবার্তা জারি করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-এর গোপালগঞ্জ সরবরাহ কেন্দ্র।

ওজোপাডিকোর বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ সঞ্চালন লাইনের নিরাপদ প্রবাহ নিশ্চিত করতে ১১ কেভি 'মোহাম্মদ পাড়া ফিডার'-এর আওতাধীন এলাকাগুলোতে এই সাময়িক বিদ্যুৎ ঘাটতি তৈরি হবে। ফলে রোববার সকাল ৮টা থেকে শুরু করে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত একটানা বিদ্যুৎ সেবা স্থগিত থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে

বটতলা, গো হাটা রোড, শিক্ষক পল্লি, জনতা রোড, বৈশাখী রোড, চাঁদমারী, ব্যাংক পাড়া, হীরা বাড়ি, মোহাম্মদ পাড়া মোড়, নতুন স্কুল রোড, বাগচীবাড়ি, ইসলামবাগ, মান্দারতলা এবং আশ্রম রোড এলাকা।


গ্রাহকদের আগাম প্রস্তুতি ও সাময়িক অসাবিধার কথা বিবেচনা করে ওজোপাডিকোর পক্ষ থেকে সংশ্লিষ্ট সবকটি এলাকায় মাইকিং করে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে নিরবচ্ছিন্ন ও সুরক্ষিত বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতেই এই রক্ষণাবেক্ষণ কাজ চালানো হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   রোববার  দীর্ঘসময়  বিদ্যুৎ  থাকবে না  এলাকা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: