উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ

কায়সার হামিদ মানিক, উখিয়া

সারাদেশ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং প্রকৌশলগত মান উপেক্ষা করে কাজ

2026-08-02T05:06:45+00:00
2026-08-02T05:06:45+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
কায়সার হামিদ মানিক, উখিয়া
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৫:০৬ এএম 
ছবি : সময়ের আলো
কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং প্রকৌশলগত মান উপেক্ষা করে কাজ পরিচালনার অভিযোগে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে শনিবার (১ আগস্ট) নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নির্ধারিত মানের সিমেন্টের পরিবর্তে অতিরিক্ত পানি মিশিয়ে দুর্বল মিশ্রণ ব্যবহার করা হচ্ছিল। এছাড়া ইটের কংক্রিটের পরিবর্তে মাটি দিয়ে দায়সারাভাবে কাজ করার চেষ্টা করা হয়। বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান এবং কাজ বন্ধ করে দেন।

খবর পেয়ে উখিয়া উপজেলা প্রকৌশল অফিসের কর্মকর্তা দয়াল বাবু ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এ প্রতিবেদককে বলেন, ‘নির্মাণকাজের মান অত্যন্ত নিম্নমানের হওয়ায় আমি তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দিয়েছি। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় বাসিন্দা মোবাশ্বের অভিযোগ, নির্মাণকাজে রোহিঙ্গা শ্রমিক নিয়োগের পাশাপাশি নিম্নমানের উপকরণ ব্যবহার করে সরকারি অর্থের অপচয় করা হচ্ছিল। তিনি বলেন, ‘সরকারি উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা নয়-ছয় মেনে নেওয়া হবে না। তাই আমরা কাজ বন্ধ করে দিয়েছি এবং সঠিক মান নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’


এ ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সোলতানার বক্তব্য জানতে তাঁর সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   উখিয়া  ভূমি অফিস  নির্মাণ  অনিয়ম  অভিযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: