যুক্তরাষ্ট্রের রেস্তোরাঁয় বন্দুকধারীর হামলায় নিহত একাধিক ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি ইন-এন-আউট বার্গার রেস্তোরাঁয় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে একাধিক ব্যক্তি নিহত এবং আরও কয়েকজন আহত

2026-08-02T08:04:55+00:00
2026-08-02T08:04:55+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের রেস্তোরাঁয় বন্দুকধারীর হামলায় নিহত একাধিক ব্যক্তি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৮:০৪ এএম 
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি ইন-এন-আউট বার্গার রেস্তোরাঁয় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে একাধিক ব্যক্তি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

টুইন ফলস পুলিশের প্রধান ম্যাথিউ হিকস জানিয়েছেন, হামলাকারীও ঘটনাস্থলে নিহত হয়েছে। তবে ঠিক কতজন নিহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে সে তথ্য নিশ্চিত করা হয়নি। নিহতদের স্বজনদের অবহিত করার কাজ চলায় হতাহতের পূর্ণাঙ্গ সংখ্যা প্রকাশ করা হয়নি।

তিনি বলেন, আমাদের বিশ্বাস, এখন আর জনসাধারণের জন্য কোনো হুমকি নেই। ঘটনাস্থলটি ছিল অত্যন্ত বিশৃঙ্খল।

প্রত্যক্ষদর্শী লেন কোহেন জানান, তিনি রেস্তোরাঁর কাছের একটি ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করছিলেন। এ সময় তিনি দেখেন, ড্রাইভ-থ্রু এলাকা থেকে এআর-ধাঁচের একটি রাইফেল হাতে একজন বেরিয়ে আসে। পরে আরেক ব্যক্তি পিস্তল দিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালান।

কোহেন আরও জানান, রেস্তোরাঁর এক কর্মী বুকে গুলিবিদ্ধ এক নারীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। সেখানে তারা জরুরি চিকিৎসাকর্মীদের জন্য অপেক্ষা করেন।

তিনি বলেন, নারীটির অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। তিনি শেষ পর্যন্ত বেঁচে আছেন কি না, জানি না। আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন।

টুইন ফলস সিটির মুখপাত্র জশ পামার বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে হামলায় একজনই বন্দুকধারী জড়িত ছিল। তবে অন্য কেউ এর সঙ্গে যুক্ত ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, আইডাহোর সিনেটর মাইক ক্রাপো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবাকর্মীদের প্রশংসা করেছেন। তিনি বলেন, আইডাহোর প্রথম সাড়াদানকারী সদস্যদের দ্রুত পদক্ষেপের জন্য আমি কৃতজ্ঞ।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  যুক্তরাষ্ট্র  বন্দুক হামলা  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: