দক্ষিণ আফ্রিকায় হার দিয়ে বাংলাদেশ ইমার্জিং দলের যাত্রা শুরু

ক্রীড়া প্রতিবেদক

খেলা

দক্ষিণ আফ্রিকার মাটিতে ত্রিদেশীয় ইমার্জিং সিরিজে চরম হতাশাজনক শুরু করলো বাংলাদেশ ইমার্জিং দল। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের গতি আর

2026-08-02T08:22:41+00:00
2026-08-02T08:22:41+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
খেলা
দক্ষিণ আফ্রিকায় হার দিয়ে বাংলাদেশ ইমার্জিং দলের যাত্রা শুরু
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৮:২২ এএম 
সংগৃহীত ছবি
দক্ষিণ আফ্রিকার মাটিতে ত্রিদেশীয় ইমার্জিং সিরিজে চরম হতাশাজনক শুরু করলো বাংলাদেশ ইমার্জিং দল। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের গতি আর সুইংয়ের সামনে দাঁড়াতেই পারলো না জাকির হাসানের দল। 

প্রথম ম্যাচে মাত্র ৮৯ রানে অলআউট হওয়ার লজ্জায় পড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। মামুলি এই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে, ৭ উইকেটের অনায়াস জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা। এই বড় ব্যবধানের হারে ব্যাকফুটে থেকেই সিরিজ মিশন শুরু করতে হলো বাংলাদেশকে। 

দলের সঙ্গে থাকা নির্বাচক নাদিফ চৌধুরী দলের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে বেশ হতাশ, ‘উইকেট ভেজা ছিল। সকালে বল সহজেই ব্যাটে আসছিল না। ঘাস ছিল। এছাড়া অসমান বাউন্সও ছিল। টসটা ভাইটাল ছিল। মাঠ খোলা হওয়াতে বাতাসও ছিল। তারপরও ৮৯ রানে অলআউট হওয়া জাস্টিফাইয়ের সুযোগ নেই। আমরা প্রচুর বাজে ব্যাটিং করেছি। একটা ডিসেন্ট স্কোর তো হবে। আমাদের দলটা তো একেবারেই যে খারাপ তা না।’


দলের হয়ে ওপেনার মাহফিজুল ৭৩ বলে ৪০ রান করেন। এছাড়া দুই অঙ্কের ঘর ছুঁয়েছেন কেবল আমিনুল (১১) ও সাইমুন বশির (১০)। জাকির হাসান (১), শাহাদাত হোসেন (৮), মাহিদুল (২) করে সাজঘরে ফেরেন। একমাত্র মাহফিজুল ছাড়া কেউই পারেননি নিজেদের নিবেদন দেখাতে। উইকেট বিলিয়ে আসেন সহজে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   দক্ষিণ আফ্রিকা  হার  বাংলাদেশ  ইমার্জিং দল 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: