চুয়াডাঙ্গায় রাইস কুকারে রান্না কর‌তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

সারাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে ভাত রান্না করার জন‌্য রাইস কুকারের প্লাগ বিদ্যুতের বোর্ডে লাগাতে গিয়ে স্পৃষ্ট হয়ে শাহারন খাতুন

2026-08-02T12:49:00+00:00
2026-08-02T12:50:00+00:00
 
  রবিবার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২ আগস্ট ২০২৬
সারাদেশ
চুয়াডাঙ্গায় রাইস কুকারে রান্না কর‌তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১২:৪৯ পিএম  আপডেট: ০২.০৮.২০২৬ ১২:৫০ পিএম
আলমডাঙ্গা থানা, চুয়াডাঙ্গা। ছবি : সংগৃহীত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে ভাত রান্না করার জন‌্য রাইস কুকারের প্লাগ বিদ্যুতের বোর্ডে লাগাতে গিয়ে স্পৃষ্ট হয়ে শাহারন খাতুন (৪০) নামে নারীর মৃত্যু হয়েছে।

রোববার (২ আগস্ট) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শাহারন খাতুন ওই গ্রামের বাসিন্দা এবং দুই সন্তা‌নের জননী।


পরিবার সূত্রে জানা যায়, বিদ্যুৎস্পৃষ্টে নিহত শাহারন খাতুনের স্বামী মাসুদ হো‌সেন পেশায় ভ‌্যানচালক। সকালে মাসুদ হোসেন ভ্যান নিয়ে বাজারে যান। এ সময় শাহারন খাতুন পরিবারের জন্য ভাত রান্নার উদ্দেশ্যে রাইস কুকারে চাল দিয়ে বৈদ্যুতিক বোর্ডে প্লাগ লাগাতে যান। সংযোগ দেওয়ার সময় বোর্ডটি ভেঙে তার হাতের সঙ্গে খুলে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে ঘরের মেঝেতে বিদ্যুতের তার হাতে জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

মাসুদ হো‌সেন জানান, সকাল সা‌ড়ে ৮টার দি‌কে বা‌ড়ি‌তে এসে শাহারন‌কে ডাকাডা‌কি ক‌রি। সাড়া না পেয়ে ঘ‌রের ম‌ধ্যে গি‌য়ে দে‌খি মে‌ঝেতে প‌ড়ে আছে। আমা‌র চিৎকা‌রে প্রতি‌বে‌শিরা ছু‌টে আসে। তারপর বাঁশ দি‌য়ে শাহারনের হা‌তে আটকা‌নো কা‌রে‌ন্টের তার স‌রি‌য়ে দেই এবং চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করি। তবে, এর আগেই তার মৃত্যু হয়। 

আলমডাঙ্গা থানার অ‌ফিসার ইনচার্জ বানী ইসরাঈল জানান, ‘এ বিষ‌য়ে প‌রিবা‌রের পক্ষ থে‌কে অপমৃত‌্যুর মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।’

সময়ের আলো/মহু


  বিষয়:   চুয়াডাঙ্গা  রাইস কুকার  রান্না  বিদ্যুৎস্পৃষ্ট  নারী  মৃত্যু  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: