মহাদেবপুরে চাউলকলের পুকুরের গরম পানিতে পড়ে শিশুর মৃত্যু

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর মহাদেবপুরে আগুনযুক্ত ছাই ও বয়লারের গরম পানির পুকুরে পড়ে রিয়াল ইসলাম (১২) নামে মানসিক ভারসাম্যহীন শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার

2026-08-02T12:31:49+00:00
2026-08-02T12:32:46+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মহাদেবপুরে চাউলকলের পুকুরের গরম পানিতে পড়ে শিশুর মৃত্যু
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১২:৩১ পিএম  আপডেট: ০২.০৮.২০২৬ ১২:৩২ পিএম
মহাদেবপুর থানা, নওগাঁ। ছবি : সংগৃহীত
নওগাঁর মহাদেবপুরে আগুনযুক্ত ছাই ও বয়লারের গরম পানির পুকুরে পড়ে রিয়াল ইসলাম (১২) নামে মানসিক ভারসাম্যহীন শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কুঞ্জবনের তানজিদা অটো চাউল কলে এ ঘটনা ঘটেছে।

শনিবার (১ আগস্ট) রাত ৮টার দিকে মহাদেবপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আবুল কাশেমের নেতৃত্বে শিশুটির লাশ উদ্ধার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। 


রিয়াদ উপজেলার খাজুর ইউনিয়নের খোর্দ্দ কালনা গ্রামের বাসিন্দা ছিল। 

সূত্র জানায়, মানসিক ভারসাম্যহীন শিশুটির বাবা-মা ঢাকায় থাকার কারণে সে তার নানা-নানির সঙ্গে গ্রামেই থাকত। শনিবার বেলা ১১টার দিকে শিশুটি নিখোঁজ হয়। এরপর থেকেই তার স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথাও তাকে খুঁজে না পাওয়া যায় না। পরবর্তীতে সন্ধ্যার দিকে কুঞ্জবনে অবস্থিত জিল্লু হাজীর তানজিদা অটো চাউল কলের গরম পানির পুকুরে তার পায়ের স্যান্ডেল ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিসের মহাদেবপুর ইউনিট রাত ৮টার দিকে সেখান থেকে ডুবন্ত অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে। 

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

সময়ের আলো/মহু



  বিষয়:   মহাদেবপুর  চাউলকল  পুকুর  শিশু  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: