ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানী ঢাকার নদীগুলোর অতীত গৌরব ও নাব্যতা ফিরিয়ে আনার পাশাপাশি যোগাযোগব্যবস্থা সহজ করতে ঢাকার চারপাশের নৌপথগুলো পুনরায় সচল করার নীতিগত

2026-08-02T14:31:30+00:00
2026-08-02T14:31:30+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ২:৩১ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি
রাজধানী ঢাকার নদীগুলোর অতীত গৌরব ও নাব্যতা ফিরিয়ে আনার পাশাপাশি যোগাযোগব্যবস্থা সহজ করতে ঢাকার চারপাশের নৌপথগুলো পুনরায় সচল করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

সভায় সিদ্ধান্ত হয়, ঢাকার নৌপথগুলোকে শুধু কার্যকরই করা হবে না, বরং এখানে গতি আনতে বেসরকারি খাতের আগ্রহী কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে তাদের মাধ্যমে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়া হবে। 

বৈঠকের সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী নদীর নাব্যতা ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখার পাশাপাশি ঢাকা শহরের সমন্বিত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর পানি দূষণমুক্ত রাখতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা প্রদান করেন। এ ছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বর্ধনে নদীর তীরের ওয়াকওয়েগুলোতে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণের তাগিদ দেন তিনি।


উক্ত গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ঢাকা  চারপাশ  নৌ-পথ  সচল  নির্দেশ  প্রধানমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: