শৈলকূপায় আট মাসে ১০২ মাদক মামলা, গ্রেফতার ১৭১

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে গত আট মাসে ১০২টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় ১৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে

2026-08-02T17:20:04+00:00
2026-08-02T17:20:04+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শৈলকূপায় আট মাসে ১০২ মাদক মামলা, গ্রেফতার ১৭১
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৫:২০ পিএম 
শৈলকুপা থানা। ছবি : সময়ের আলো
ঝিনাইদহের শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে গত আট মাসে ১০২টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় ১৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ফেনসিডিল এবং ভাং গাছ।

শৈলকূপা থানার মাদক উদ্ধারসংক্রান্ত পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত পরিচালিত পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরে ১১টি মামলায় ১২ জনকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ৮৭ পিস ইয়াবা ও সাড়ে ৩ কেজি গাঁজা।


২০২৬ সালের জানুয়ারিতে ১৭টি মামলায় ২১ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ২৫৪ পিস ইয়াবা ও প্রায় দেড় কেজি গাঁজা। ফেব্রুয়ারিতে ১২টি মামলায় ২২ জনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় ৪৫৯ পিস ইয়াবা ও ১৪০ গ্রাম গাঁজা। মার্চে ১৩টি মামলায় ২১ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে উদ্ধার হয় ১৬৯ পিস ইয়াবা, প্রায় সাড়ে ৯ কেজি গাঁজা, ১৭ বোতল ফেনসিডিল এবং ১৭টি ভাং গাছ। এপ্রিলে ১৩টি মামলায় ২১ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ১৮৫ পিস ইয়াবা ও ৩৩৯ গ্রাম গাঁজা। মে মাসে ১০টি মামলায় ১৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ২৮৩ পিস ইয়াবা ও ৫৫০ গ্রাম গাঁজা। জুন মাসে ১২টি মামলায় ৩০ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ২৪৫ পিস ইয়াবা ও ১ কেজি ২২৫ গ্রাম গাঁজা। জুলাই মাসে ১৪টি মাদক মামলা রুজু হয়। এর মধ্যে ১৩টি মামলায় ৮৫৪ পিস ইয়াবা এবং একটি মামলায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ মাসে গ্রেফতার করা হয় ৩০ জনকে।

শৈলকূপা থানার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত মোট ১০২টি মাদক মামলা হয়েছে। এসব মামলায় ১৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে সর্বমোট ২ হাজার ৫৩৬ পিস ইয়াবা, প্রায় ১৬ দশমিক ৮৫৪ কেজি গাঁজা, ১৭ বোতল ফেনসিডিল এবং ১৭টি ভাং গাছ উদ্ধার করা হয়েছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, মাদকের বিরুদ্ধে শৈলকূপা থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসায়ী, বহনকারী ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না। জনসাধারণের সহযোগিতায় মাদকমুক্ত শৈলকূপা গড়ে তুলতে ভবিষ্যতেও আমাদের অভিযান আরও জোরদার করা হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   শৈলকূপা  মাদক মামলা  গ্রেফতার  সময়ের আলো  ঝিনাইদহ  খুলনা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: