কাশিমপুর কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ইয়াবাসহ আটক স্বামী

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে ১২৭ পিস ইয়াবাসহ রেজাউল করিম (২৮) নামে এক ব্যক্তিকে

2026-08-02T17:53:59+00:00
2026-08-02T17:53:59+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কাশিমপুর কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ইয়াবাসহ আটক স্বামী
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৫:৫৩ পিএম 
কাশিমপুর কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ইয়াবাসহ আটক স্বামী। ছবি: সময়ের আলো
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে ১২৭ পিস ইয়াবাসহ রেজাউল করিম (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। পরে তাকে আইনগত প্রক্রিয়ার জন্য জিএমপি কোনাবাড়ী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক রেজাউল করিম গাজীপুর জেলার শ্রীপুর থানার বেলতলী গ্রামের মৃত নজরুল ইসলাম নজুর ছেলে।


কারাগার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দির স্ত্রী আফরোজা আক্তারের সঙ্গে সাক্ষাৎ করতে আরপি (রিসেপশন) চেকপোস্টে আসেন রেজাউল করিম। নিয়ম অনুযায়ী দর্শনার্থীদের তল্লাশির সময় দায়িত্বরত কারারক্ষীদের কাছে তার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে নিবিড়ভাবে দেহ তল্লাশি চালালে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) মো. হামিদুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কাশিমপুর কারাগার  বন্দি স্ত্রী  ইয়াবা  আটক  স্বামী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: