মিরসরাইয়ে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে একটি বিদেশি সেমি-অটোমেটিক পিস্তল, ৯ রাউন্ড তাজা গুলি, দেশীয় অস্ত্র ও ভারতীয় স্কপ

2026-08-02T18:03:56+00:00
2026-08-02T18:03:56+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মিরসরাইয়ে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:০৩ পিএম 
মিরসরাইয়ে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে একটি বিদেশি সেমি-অটোমেটিক পিস্তল, ৯ রাউন্ড তাজা গুলি, দেশীয় অস্ত্র ও ভারতীয় স্কপ সিরাপসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) দিবাগত গভীর রাতে জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, পূর্ব হিঙ্গুলী কদমতলা এলাকার বোরহান উদ্দিন (৩৪), অন্যজন করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া (সরকার তালুক) এলাকার রহিম উল্লাহ রনি (৩৫)।


পুলিশ জানায়, বোরহানের কাছ থেকে একটি ৭ দশমিক ৬২ বিদেশি সেমি-অটোমেটিক পিস্তল, একটি ম্যাগাজিন, ৯ রাউন্ড তাজা গুলি, দুটি ছোরা, একটি ফোল্ডিং সুইচ গিয়ার এবং এক বোতল ভারতীয় স্কপ সিরাপ উদ্ধার করা হয়। এসময় তার সহযোগী রহিম উল্লাহ রনির কাছ থেকেও ভারতীয় স্কপ সিরাপ উদ্ধার করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, গ্রেফতার বোরহান উদ্দিনের বিরুদ্ধে ৯টি এবং রহিম উল্লাহ রনির বিরুদ্ধে ৯টি মামলা বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   মিরসরাই  পিস্তল  দেশীয় অস্ত্র  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: