বেনজীরের জামিন নিয়ে আরব আমিরাতের সঙ্গে কথা বলবে বাংলাদেশ

জাতীয়

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিনে মুক্তির বিষয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের সঙ্গে বাংলাদেশ সরকার যোগাযোগ করবে

2026-08-02T18:09:04+00:00
2026-08-02T18:09:04+00:00
 
  রবিবার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২ আগস্ট ২০২৬
জাতীয়
পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বেনজীরের জামিন নিয়ে আরব আমিরাতের সঙ্গে কথা বলবে বাংলাদেশ
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:০৯ পিএম 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সংগৃহীত ছবি
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিনে মুক্তির বিষয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের সঙ্গে বাংলাদেশ সরকার যোগাযোগ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।  

রোববার (২ আগস্ট) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে একটি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের আদালত বেনজীরকে জামিন দিতে পারে। তবে এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। দেশটির সরকার কিছু তথ্য চেয়েছিল, আমরা তা দিয়েছি। আমাদের সরকার তাদের সঙ্গে কথা বলবে। 


এর আগে জানা যায়, দুবাইয়ে গ্রেফতারের পর শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছে আইজিপি বেনজীর আহমেদ। গত ২৭ জুলাই ইউএইর একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। পরে ৩০ জুলাই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তিনি কারামুক্ত হন।  

এদিকে, একই অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফর নিয়েও কথা বলেন। 

তিনি বলেন, সার্জিও গোরের সফর অত্যন্ত সফল হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। সাম্প্রতিক সময়েই দেশটির বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।  

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, যুক্তরাষ্ট্র এ বিষয়ে সংবেদনশীল। আন্তর্জাতিক তহবিল সংকুচিত হওয়ায় তারা বিষয়টি নিয়ে কাজ করছে এবং যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে। 


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   পররাষ্ট্র প্রতিমন্ত্রী  বেনজীর আহমেদ  জামিন  আমিরাত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: