ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সাবজেক্ট পেতে ১৬ হাজার আবেদন, ফল সোমবার

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সরকারি সাত কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে বিষয় ও কলেজ নির্বাচনের ফল প্রকাশ করা

2026-08-02T20:39:47+00:00
2026-08-02T20:39:47+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সাবজেক্ট পেতে ১৬ হাজার আবেদন, ফল সোমবার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৮:৩৯ পিএম 
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। সংগৃহীত ছবি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সরকারি সাত কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে বিষয় ও কলেজ নির্বাচনের ফল প্রকাশ করা হবে সোমবার। 

রোববার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

এবার তিনটি ইউনিটে মোট ১৬ হাজার ১৮১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা কোন কলেজে এবং কোন বিষয়ে ভর্তির সুযোগ পেয়েছেন, তা জানতে পারবেন। 

অধ্যাপক বোরহান উদ্দিন জানান, আবেদনকারীদের মধ্যে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে সবচেয়ে বেশি ৭ হাজার ৮৪ জন আবেদন করেছেন। বিজ্ঞান ইউনিটে আবেদন করেছেন ৫ হাজার ৯৩৮ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ৩ হাজার ১৫৯ জন।

এদিকে, সাত কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ২৯০টি। এর মধ্যে বিজ্ঞান ইউনিটে ৪ হাজার ৭৯৫টি, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ৪ হাজার ৪৯৮টি এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৯৯৭টি আসন রয়েছে। আবেদনকারীর সংখ্যায় কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এগিয়ে থাকলেও আসনসংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে বিজ্ঞান ইউনিট।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাবজেক্ট চয়েসের ফল প্রকাশের পর আগামী ৪ থেকে ১২ আগস্ট পর্যন্ত ভর্তি ফি পরিশোধের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে। এরপর প্রথম মাইগ্রেশনের ফল ১৪ আগস্ট এবং দ্বিতীয় মাইগ্রেশনের ফল ২০ আগস্ট প্রকাশ করা হবে। সর্বশেষ ২৫ আগস্ট চূড়ান্ত বিষয় ও কলেজ উল্লেখ করে ভর্তি-তালিকা প্রকাশের মাধ্যমে ভর্তি কার্যক্রম শেষ হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পুরো ভর্তি কার্যক্রম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় অনলাইন ভর্তি ব্যবস্থাপনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে সম্পন্ন হবে।

উল্লেখ্য, রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশের ৫৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের পর গত ১০ এপ্রিল জাতীয় সংসদে বিশ্ববিদ্যালয়টির আইন পাস হয়। 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি  সাবজেক্ট  সোমবার 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: