ইমরান খানকে কি মুক্তি দিচ্ছে পাকিস্তান সরকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তান সরকার দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দিতে পারে বলে গুঞ্জন উঠেছে।ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অবজারভারের এক প্রতিবেদনে এ তথ্য

2026-08-02T22:17:41+00:00
2026-08-02T22:17:41+00:00
 
  রবিবার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
ইমরান খানকে কি মুক্তি দিচ্ছে পাকিস্তান সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১০:১৭ পিএম 
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সংগৃহীত ছবি
পাকিস্তান সরকার দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দিতে পারে বলে গুঞ্জন উঠেছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অবজারভারের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০২৩ সালে পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে বিরোধের পর দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন ইমরান খান। এরপর থেকে তিনি দেশটির কারাগারেই আছেন। বর্তমানে তাকে রাখা হয়েছে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে।  

পাকিস্তানের সামরিক বাহিনী ও পরিবারের সূত্রের বরাত দিয়ে দ্য অবজারভারের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীকে মুক্ত করতে পর্দার অন্তরালে একটি চুক্তি নিয়ে আলোচনা হয়েছে।

আলোচনার বিষয়ে অবগত একটি সূত্র জানায়, পাকিস্তানকে যদি এগিয়ে যেতে হয়, তবে এই রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটতেই হবে। দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিতিশীলতা দেশের জন্য চরম ক্ষতির কারণ। আর এ কারণেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ইমরান খানকে মুক্তি দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কিছু দিন আগেই ৭৩ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর চোখে অস্ত্রোপচার হয়েছে। সে সময় পরিবারের সদস্যরা তার স্বাস্থ্য নিয়ে শঙ্কা প্রকাশ করেন। জেলে তার মৃত্যু হয়েছে বলেও কিছুদিন আগে গুজব ছড়িয়েছিল।  

এক বিবৃতিতে ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিম বলেন, নীরব থাকা আর কোনো পথ হতে পারে না। আমাদের বাবাকে সাত মাসেরও বেশি সময় ধরে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আমরা আশঙ্কা করছি দীর্ঘ কারাবাসের সময় তার স্বাস্থ্যের অবনতি হয়েছে।  

ইমরান খানের আন্তর্জাতিক বিষয়কমাত্রিক উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারী বলেন, ইমরান খানের স্বাস্থ্যের অবনতি হচ্ছে এবং তার জরুরি ভিত্তিতে সঠিক চিকিৎসার প্রয়োজন। তাকে বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে এবং পরিবারের সদস্য বা আইনজীবীর সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না। সরকারের যদি ন্যূনতম দায়িত্ববোধ থাকে, তবে স্বাস্থ্যগত কারণে ইমরান খানকে মুক্তি দেওয়া উচিত। 

এর আগে, সামরিক বাহিনীর সঙ্গে দ্বন্দ্বের মুখে কারাবন্দী পাকিস্তানের আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকেও ২০১৯ সালে লন্ডনে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। 

তবে ইমরানের ক্ষেত্রে চুক্তি হলে দেশত্যাগ, রাজনীতি থেকে দূরে থাকা এবং চুপ থাকার মতো কঠোর শর্ত আরোপ করা হতে পারে।


সময়ের আলো/ইউএমএইচ
 



  বিষয়:   ইমরান খান  পাকিস্তান  মুক্তি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: