হাটহাজারীতে মোবাইল কোর্ট অভিযানে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

হাটহাজারীতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৯০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে। রোববার (২ অগস্ট) দুপুরের দিকে উপজেলার ৩

2026-08-02T22:55:27+00:00
2026-08-02T22:55:27+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হাটহাজারীতে মোবাইল কোর্ট অভিযানে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১০:৫৫ পিএম 
হাটহাজারীতে মোবাইল কোর্ট অভিযানে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ। ছবি : সময়ের আলো
হাটহাজারীতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৯০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে। রোববার (২ অগস্ট) দুপুরের দিকে উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাট মাছ বাজার থেকে এসব মাছগুলো জব্দ করা হয়।

জানা যায়, গোপন তথ্যের ভিক্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান উল্লেখিত মাছ বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এসময় তথ্যের সত্যতা পেয়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ও বিধিমালা ১৯৮৫ অনুযায়ী আফ্রিকান মাগুর মাছের চাষ ক্রয় বিক্রয় নিষিদ্ধ থাকায় ওই ৯০ কেজি মাছ জব্দ করে দুই বিক্রেতাকে বিধিমালা ১৮ অনুসারে মোট ১০ হাজার টাকা জরিমানা করে তা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে আদায় করা হয়।


অভিযানের সময় হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. শওকত আলী, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন নেছা, কর্মচারী মো. লোকমান হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শাহেদ আরমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

সময়ের আলো/জোই

  বিষয়:   হাটহাজারী  মোবাইল কোর্ট  নিষিদ্ধ  আফ্রিকান  মাগুর মাছ  জব্দ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: