তাড়াশে পৃথক ঘটনায় ২ গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে পৃথক ঘটনায় মিম খাতুন (১৮) ও সালমা খাতুন (৩৫) নামে দুজন গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৩ জুলাই)

2026-08-03T14:52:12+00:00
2026-08-03T14:53:02+00:00
 
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ৩ আগস্ট ২০২৬
সারাদেশ
তাড়াশে পৃথক ঘটনায় ২ গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ২:৫২ পিএম  আপডেট: ০৩.০৮.২০২৬ ২:৫৩ পিএম
তাড়াশ থানা, পাবনা। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জের তাড়াশে পৃথক ঘটনায় মিম খাতুন (১৮) ও সালমা খাতুন (৩৫) নামে দুজন গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৩ জুলাই) দুপুরে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর খুকনিপাড়া থেকে সালমা খাতুনের ও সকালে উপজেলার তালম ইউনিয়নের হাড়িসোনা গ্রাম থেকে মিম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। 

গৃহবধূ মিম ওই গ্রামের ইয়াসিন আলীর স্ত্রী ও সালমা খুকনিপাড়ার আব্দুল জলিলের স্ত্রী।


পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, গত ৯ মাস ধরে ইয়াসিনের সঙ্গে মিমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল। কিন্তু গতরাতে মিম পরিবারের সবার অগোচরে নিজের শোবার ঘরের বাঁশের ধরনার সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যা করেন।

অন্যদিকে মাগুড়ার বিনোদ ইউনিয়নের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, সকালে সালমার সঙ্গে স্বামী জলিলের ভাত রান্না নিয়ে ঝগড়াঝাঁটি হয়। পরে কাজের জন্য স্বামী বেড়িয়ে গেলে সকাল সাড়ে ৮টার দিকে ঘরের মধ্যে আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান।

তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) শিমুল প্রামানিক জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। 

সময়ের আলো/মহু



  বিষয়:   তাড়াশ  গৃহবধূ  ঝুলন্ত  মরদেহ  উদ্ধার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: