রায়পুরা প্রেসক্লাবে দুর্বৃত্তদের তাণ্ডব, অফিস ভাঙচুর

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর রায়পুরা উপজেলার সাংবাদিকদের সংগঠন রায়পুরা প্রেসক্লাবে ভাঙচুর ও চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩ আগস্ট) সকালে ক্লাব লণ্ডভণ্ড অবস্থায় দেখতে

2026-08-03T17:03:22+00:00
2026-08-03T17:03:22+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
রায়পুরা প্রেসক্লাবে দুর্বৃত্তদের তাণ্ডব, অফিস ভাঙচুর
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৫:০৩ পিএম 
রায়পুরা প্রেসক্লাবে দুর্বৃত্তদের তাণ্ডব। ছবি : সময়ের আলো
নরসিংদীর রায়পুরা উপজেলার সাংবাদিকদের সংগঠন রায়পুরা প্রেসক্লাবে ভাঙচুর ও চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩ আগস্ট) সকালে ক্লাব লণ্ডভণ্ড অবস্থায় দেখতে পান বলে নিশ্চিত করেছেন সাধারণ সম্পাদক রফিকুল হক।

জানা গেছে, এর আগেও প্রেসক্লাবে ৩ বার চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় আলাদা তিনটি অভিযোগও দায়ের করা হয়। এ নিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত  প্রেসক্লাবে ৪ বার চুরির ঘটনা ঘটেছে।

সরেজমিনে দেখা গেছে, দুর্বৃত্তরা প্রেসক্লাব থেকে টেলিভিশন, পানির মোটর, চারটি বৈদ্যুতিক পাখা, দুইটি কম্পিউটার, স্পিকার সহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে। এছাড়া ক্লাবের ভেতরে ব্যাপক ভাঙচুর চালিয়ে ক্ষয়ক্ষতি করা হয়েছে। এসব ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

ঘটনার খবর পেয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা ক্ষতিগ্রস্ত প্রেসক্লাবটি পরিদর্শন করেন। 

রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক বলেন, ক্লাব পরিষ্কার করতে গিয়ে সকালে লোকজন নিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখি প্রেসক্লাবের ভেতরে সব কিছু উলটপালট হয়ে আছে। কাঁচের জিনিসপত্র সব ভাঙচুর করে লণ্ডভণ্ড করে রেখে গেছে। পরে সাথে সাথে প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক ও থানায় ফোনে খবর দেই। 


রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা খান বলেন, রায়পুরা প্রেসক্লাব আমাদের সাংবাদিক সমাজের গর্ব ও ঐতিহ্যের প্রতীক। দীর্ঘ ৪৩ বছরের ইতিহাস বহন করে এই ক্লাবটি। একের পর এক চুরি ও অবহেলায় আজ এই প্রতিষ্ঠানের এমন করুণ অবস্থা অত্যন্ত দুঃখজনক। এটি শুধু একটি ক্লাবের ক্ষতি নয়, আমাদের ইতিহাস ও আবেগেরও ক্ষতি। দ্রুত সংস্কার, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাই।

এ ঘটনায় রায়পুরার সাংবাদিক সমাজ গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   রায়পুরা  প্রেসক্লাব  দুর্বৃত্ত  তাণ্ডব  অফিস  ভাঙচুর  নরসিংদী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: