মেঘনায় বরশিতে আটকালো নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর মো. মনির হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর

2026-08-03T20:19:20+00:00
2026-08-03T20:19:20+00:00
 
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ৩ আগস্ট ২০২৬
সারাদেশ
মেঘনায় বরশিতে আটকালো নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৮:১৯ পিএম 
সংগৃহীত ছবি
লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর মো. মনির হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন লঞ্চঘাট এলাকার নতুন নির্মিত পল্টনের পাশে এ দুর্ঘটনা ঘটে। পরে বিকেলে ঘটনাস্থলের অদূরে মাছ ধরার বরশিতে তার মরদেহ আটকে গেলে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় তা উদ্ধার করা হয়।

নিহত মনির হোসেন আলেকজান্ডার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আসলপাড়া এলাকার ফকির বাড়ির আব্দুর রবের ছেলে। তিনি স্থানীয় আলেকজান্ডার বাজারের একজন টুপি ও গার্মেন্টস ব্যবসায়ী ছিলেন।


পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মনির হোসেন লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামেন। এ সময় তিনি পানিতে ডুব দিলে নদীর তীব্র স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। স্বজন ও স্থানীয়রা দীর্ঘ সময় জাল দিয়ে বহু চেষ্টা চালিয়েও তার কোনো সন্ধান পাননি। পরে রামগতির ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়।

এদিকে দুপুরের ঘটনার পর বিকেলে ঘটনাস্থলের কিছুটা দূরে কয়েকজন স্থানীয় ব্যক্তি নদীতে মাছ শিকারের জন্য বরশি ফেলেন। হঠাৎ একজনের বরশিতে মনিরের মরদেহ আটকে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস বিকেল সাড়ে পাঁচটার দিকে মরদেহটি নদী থেকে উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, নদী থেকে ব্যবসায়ী মনিরের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফনের জন্য স্বজনদের জিম্মায় দেওয়া হয়।

সময়ের আলো/জোই



  বিষয়:   রামগতি  মেঘনা  বরশি  নিখোঁজ ব্যবসায়ী  মরদেহ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: